এএফপির ইউক্রেনের ভিডিও সমন্বয়কারী আরমান সোল্ডিন মঙ্গলবার (মে ৯) পূর্ব ইউক্রেনের চাসিভ ইয়ারের কাছে রকেট হামলায় নিহত হয়েছেন।
ঘটনাটি প্রত্যক্ষকারী এএফপি সাংবাদিকরা জানিয়েছেন।
কয়েক মাস ধরে চলা পূর্ব ইউক্রেনের যুদ্ধের কেন্দ্রস্থল বাখমুতের কাছে শহরের উপকণ্ঠে বিকেল সাড়ে ৪টার দিকে হামলাটি ঘটে।
এএফপি এর মিডিয়া টিমের সদস্যরা ইউক্রেনের সৈন্যের সাথে থাকাকালীন তাদের উপর এই গ্র্যাড রকেটের আঘাতে পড়ে।
৩২ বছর বয়সী আরমান সোল্ডিন যেখানে শুয়েছিলেন তার কাছাকাছি একটি রকেট আঘাত করলে তিনি নিহত হন।
এএফপি চেয়ারম্যান ফ্যাব্রিস ফ্রাইস জানান, ‘আরমানের মৃত্যুতে পুরো সংস্থাই শোকাগ্রস্থ।’
‘তার মৃত্যু ইউক্রেনের সংঘাত কভার করার জন্য প্রতিদিন সাংবাদিকরা যে ঝুঁকি ও বিপদের সম্মুখীন হয় তার জন্য আতংকের।’
এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ টুইটারে সোল্ডিনকে শ্রদ্ধা জানিয়েছেন, তার ‘সাহসিকতার’ প্রশংসা করেছেন।
আরও পড়ুনঃ পাক-ভারত পররাষ্ট্রমন্ত্রীদের পরস্পর পরোক্ষ সমালোচনা
মন্তব্য করুন