
ইউক্রেনের ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেন। রাশিয়ার সীমান্তের অভ্যন্তরে ওই ড্রোনটিকে ভূপাতিত করা হয়। খবর বিবিসির।
রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম জানায়, ড্রোনটি বিস্ফোরিত হয়ে অন্তত ৩ জন আহত হয়েছেন কিরেইয়েভস্ক নামে শহরে ওই ইউক্রেনীয় ড্রোনটি ভূপাতিত করা হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিরেইয়েভস্ক শহরের মধ্যাঞ্চলে রোববার স্থানীয় সময় বেলা ৩টা ২০ মিনিটে ইউক্রেনের ওই ড্রোনটি গুলি করে ভূপাতিত করা হয়েছে।
মন্তব্য করুন