২১ জুলাই ২০২৫, ১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরীর উপস্থিতিতে হ্যামট্রামিকে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামেক শহরে বায়তুল মামুর জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মহতী ওয়াজ মাহফিল। গত ১৯ জুলাই, বাদ মাগরিব থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত এ মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

 

 

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বয়ান পেশ করেন বিশিষ্ট আলেম হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী, যিনি বড় ছাহেব ফুলতলী নামে পরিচিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হযরত মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, পিরিয়াপুল হাফিজিয়া হোসাইনিয়া ফুলতলী ইসলামিয়া, ইউনুস সালাফিয়া কওমি মাদরাসার পরিচালক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হযরত মাওলানা গুলজার আহমদ চৌধুরী ফুলতলী, জালালাবাদ কেন্দ্রীয় ঈদগাহ হাফিজ এবং হযরত মাওলানা সানাউলাহ আহমদ চৌধুরী ফুলতলী, পিরিয়াপুল হাফিজিয়া হোসাইনিয়া ফুলতলী ইসলামিয়া ইউনুস সালাফিয়া কওমি মাদরাসার শিক্ষক।

 

 

হ্যামট্রামিকের বাংলাদেশি কমিউনিটির এই আয়োজনে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশ নিয়ে মাহফিলকে সফল করে তোলেন। স্থানীয় কমিউনিটির ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দরা মাহফিলে যোগ দিয়ে বক্তব্য রাখেন এবং এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

 

 

পরে আমেরিকার মিশিগান স্টেট থেকে ২০২৫ সালে ছাদিছ জামাতের চুড়ান্ত পরীক্ষায়  উত্তীর্ণদের  আল্লামা ইমাদ উদদীন চৌধুরী ফুলতলী বড় সাহেবের কাছ থেকে  ক্বারীগণকে সনদও পাগড়ী প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে সকল উপস্থিতিকে ধন্যবাদ জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০