৩ নভেম্বর ২০২২, ১০:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমার যতো কবিতা

নাজমুল আনোয়ার

আমার যতো কবিতা

শীতের আমেজ আসন্নপ্রায় এই শহরে
হেমন্তের এই প্রান্তিক দিনগুলির কথাই বলছিলাম।

সকালের রৌদ্র জানালা,
ঝকঝকে নীলাকাশ, আর মাত্র ক’দিনের!
রোজ-অফ-শ্যারন ফুলগুলি এখনই উবু হয়ে গেছে;
মাতাল গ্রীষ্মের দুরন্ত অভিলাষে যেনো ভাটা পড়েছে।
রূপান্তরের বার্তা নিয়ে আসা এ দিনগুলির কথাই বলছিলাম।

পাতাঝরা কান্নায় রঙ্গীন হওয়া এই গাছগুলি
অনেক আদরের, সত্যিই চোখ জুড়ানো!
ঘাস গুলি বিবর্ণ হলেও, সাদা শিশিরে
ভেজা গন্ধ ছড়ায়; বৃষ্টিনন্দিত নিকানো উঠোনে।
দস্যিপনা-দুরন্ত হিম বাতাসের এ দিনগুলির কথাই বলছিলাম।

অনিন্দ্য সুন্দর ঝরা পাতাদের ত্যাগে মহিমান্বিত-
হেমন্তের এই দিনগুলি পালাবদল মেনে নিতে শিখায়;
স্থির, নিশ্চল আর প্রশান্ত হতে শিখায়।
আপন সত্তার পুনর্মূল্যায়ন, পরিচর্যা শিখায়।
ক্লেশ অতিক্রান্ত হেমন্তের এ দিনগুলির কথাই বলছিলাম।

নর্থভিলে, মিশিগান

জাহিদুর রহমান চৌধুরী
গীতিকবিতা

তুমি বল মন দেখাবো, মন দেখাবো
তোমারে বার বার
আমি বলি সে সাধ্য কি
আছে গো আমার॥প্রিয়
দেখাইলাম দেহের বাহির
যাহা কিছু ছিল নজির
এখন দেখিতে চাও আরো গভীর
এ কেমন বিচার॥ প্রিয়
এ মন রেখেছি তারি লাগি
কত নিশীত রাতি জাগি
যা দেখে নাই পশু ও পাখি
এ যে আমার অহংকার॥ প্রিয়
যারে দেখাবো মায়ার এ মন
সে যে আমার পরম ধন
তারে স্বপ্ন দেখে সারা জীবন
কেঁদেছি বারবার॥ প্রিয়

স্টারলিং হাইটস, মিশিগান

 

জয়নাল আফসার
অণু কাব্য

যেখানে আলো নেই
সেখানেই অন্ধকারের নিবাস।

আগুনই জানে
অন্যকে পুড়াতে
নিজকে কতোটুকু পুড়াতে হয়।

কী এতো মুগ্ধতা (!)
তোমার চোখে,
আমি যেনো খুন হয়ে যাই,
তীর বিঁধে বুকে।
কী এতো মাধকতায়
ডাকো —আমায় তুমি (!)
আমি মাতালের মতো
ভুলে যাই — আকাশ আর ভূমি।

———————————————–

চৈতন্যোদয় নদী
শুকিয়ে যাচেছ,
মালতী লতায় ঘেরা গ্রাম
এখন ধূলিধূসর ।
পিতামহের লাঙ্গল
মাচানে কাটছে গুনপোকা।
শিশুরা খেলে না আর
চোর পুলিশ —কানামছি ,
তারা এখন খেলে
যুদ্ধ যুদ্ধ খেলা ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

১০

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

১১

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

১২

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

১৩

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

১৪

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

১৫

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

১৬

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

১৭

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১৮

১৯

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

২০