১৫ জুলাই ২০২৩, ৪:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অলংকারী ইউনিয়নে নৌকা মনোনীত শাহ তাজুল ইসলাম মাইকেল সকলের দোয়া প্রার্থী

আগামীকাল ১৭ জুলাই বিশ্বনাথ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। ব্যালটের মাধ্যমে ৩নং অলংকারী ইউনিয়ন, ৪নং রামপাশা ইউনিয়ন, ৫নং দৌলতপুর ইউনিয়ন, ৬নং বিশ্বনাথ ইউনিয়ন ও ৭নং দেওকলস ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্বনাথ উপজেলার পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২২ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ৪৮ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১৮৪ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন।

৩নং অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন শাহ তাজুল ইসলাম মাইকেল। তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবো। ইউনিয়ন আওয়ামী লীগকে সংগঠিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।

শাহ তাজুল ইসলাম মাইকেল বলেন, আমি অলংকারি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি বিভিন্ন সময় আমার ইউনিয়নের মানুষের দুঃখ, দুর্দশার কথা শুনেছি। তাদের পাশে দাঁড়িয়েছি। তাদের জন্য কাজ করেছি।

তিনি আরো বলেন, আমেরিকায় বসবাস করলেও আমার মন পড়ে থাকে দেশে। দেশের মানুষের কল্যাণে কাজ করা অদম্য ইচ্ছা থেকে আমি ছুটে এসেছি। আমি আশাবাদী যে ইউনিয়নবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং তাদের জন্য কাজ করার সুযোগ দিবেন।

ধারণা করা হচ্ছে বর্তমান ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা নাজমুল ইসলাম রুহেল’র সাথে হাড্ডা-হাড্ডি লড়াই হবে শাহ তাজুল ইসলাম মাইকেলের। এ বিষয়ে জানতে চাইলে তাজুল অভিযোগ করে বলেন, রুহেল’র উপর ইউনিয়নবাসী অসন্তোষ্ট, তিনি নানা অপকর্মের সাথে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। সেই তুলনায় আমি ক্লিন ইমেজের মানুষ। তাজুল বলেন, ৩নং অলংকারী ইউনিয়নবাসী অনেক সচেতন, তারা তাদের প্রতিনিধি নির্বাচনে এবার আর ভুল করবেন না।

উল্লেখ্য, গত ৯ জুন সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত যৌথসভা শাহ তাজুল ইসলাম মাইকেল’র প্রার্থীতা চূড়ান্ত করা হয়। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাছির উদ্দিন খান তাকে নৌকার একমাত্র প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী।

অলংকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অন্যান্যের মধ্যে পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি নাজমুল ইসলাম রুহেল (চশমা), উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. আতিকুর রহমান (ঘোড়া), ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মো. কামাল আহমদ (আনারস) ও সংগঠক চেরাগ আলী (মোটর সাইকেল) প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

২

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৩

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

৪

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

৫

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

৬

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

৭

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

৮

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৯

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১০

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১১

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১২

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৩

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

১৪

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১৫

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১৬

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১৭

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১৮

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৯

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

২০