৩ ডিসেম্বর ২০২২, ৬:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অচিরেই শুরু সোনালী ব্যাংকের অ্যাপস লেনদেন

সোনালী ব্যাংকের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আফজাল করিম বলেছেন, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের ঘরে ঘরে সেবা দিতে সোনালী এক্সচেঞ্জ আধুনিক অনলাইন ব্যবস্থা অবলম্বন করছে। অচিরেই অ্যাপস ব্যবহারের মাধ্যমে ঘরে বসেই গ্রাহকরা অর্থ লেনদেন করতে পারবেন। ২৫ নভেম্বর হিলসাইড অ্যাভিনিউয়ে এক রেস্টুরেন্টে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সোনালী এক্সচেঞ্জ কোং ইনকের উদ্যোগে নিউইয়র্কে আয়োজিত ‘বৈদেশিক রেমিটেন্স এবং বাংলাদেশ’ শীর্ষক এই সভায় মোহাম্মদ আফজাল করিম বলেন, প্রবাসীদের সেবার মান বাড়তে প্রয়োজনে যুক্তরাষ্ট্রে বাংলাদেশী অধ্যুষিত রাজ্যগুলোতে নতুন শাখা খোলা বা এজেন্ট নিয়োগ করা হবে। সোনালী এক্সচেঞ্জের বন্ধ হয়ে যাওয়া ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস শাখা অচিরেই খোলা হবে।

তবে যুক্তরাষ্ট্রে সোনালী ব্যাংকের পূর্ণাঙ্গ শাখা খোলার বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে উল্লেখ করে তিনি হুন্ডির মাধ্যম নয়, বৈধপথে দেশে অর্থ প্রেরণের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম।

সোনালী এক্সচেঞ্জ ইনকের প্রেসিডেন্ট ও সিইও মি. দেবশ্রী মিত্রের সভাপতিত্বে আয়োজিত সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির অন্যতম পরিচালক মোহাম্মদ আতাউর রহমান। সভা পরিচালনা করেন সোনালী এক্সচেঞ্জ ম্যানহাটন শাখার ম্যানেজার শাহাদৎ হোসেন। সভায় সোনালী এক্সচেঞ্জ জ্যামাইকা শাখার ম্যানেজার মনিউর রহমান, ওজনপার্ক শাখার ম্যানেজার কবীর হোসেনসহ নিউ ইয়র্কের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতিকে দেখতে চান ট্রাম্পের

সিঙ্গাপুরের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী, বাংলাদেশ-উত্তর কোরিয়া এখন একই কাতারে

বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক. মিশিগানের বনভোজন অনুষ্ঠিত

মিশিগানে প্রথমবার তিন দিনব্যাপী আউটডোর ওয়াজ মাহফিল ও কিরাত প্রতিযোগিতা সম্পন্ন

দিরাই শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বনভোজন সম্পন্ন

ভক্তদের ঢলে মুখর হ্যামট্রাম্যাক, অনুষ্ঠিত হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

মিশিগানে সাংস্কৃতিক আবহে ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সংবাদ সম্মেলন সম্পন্ন

অনলাইনে তরুণদের সুরক্ষায় নতুন ফিচার আনল মেটা

ফাইনালের পর রদ্রির ওপর কেন ক্ষুব্ধ ছিলেন ওতামেন্দি?

১০

বিশ্বকাপের সেরা গোলরক্ষক উনাই সিমন: ‘গ্লাভসগুলো খুব একটা কাজে লাগেনি’

১১

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেনে যোগ দিল লিবিয়া

১২

সিলেটে ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার

১৩

বাংলাদেশ-আমেরিকান কমিউনিটির সেতুবন্ধনে ‘বাংলাদেশ আমেরিকান ককাস’-এর আত্মপ্রকাশ

১৪

ইতালি প্রবাসী ফখরুলের মরদেহ পৌঁছে দিতে সরকারের প্রতি স্ত্রী ও স্বজনদের আকুতি

১৫

মিশিগানে ধর্মীয় আবহে চলছে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ও কিরাআত প্রতিযোগিতা

১৬

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি লড়াইয়ে নাটকীয়তা, শিরোপার মঞ্চে স্পেন-আর্জেন্টিনা

১৭

চলে গেলেন স্যার গ্যারি সোবার্স

১৮

ইরানের হামলার জের পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আলোচনায় কুয়েত, চায় সেনা ও যুদ্ধবিমান

১৯

বেকারত্ব ভাতা জালিয়াতি দমনে নিউইয়র্কে ফেডারেল ‘স্ট্রাইক টিম’

২০