৩০ ডিসেম্বর ২০২৩, ২:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২০২৪ সালের শুরুতে মোট জনসংখ্যা হবে ৮০০ কোটি

যুক্তরাষ্ট্রের আদম শুমারি ব্যুরো কর্তৃক প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের জনসংখ্যা গত এক বছরে সাড়ে সাত কোটি বৃদ্ধি পেয়েছে। নববর্ষের দিন বিশ্বের মোট জনসংখ্যা ৮০০ কোটি ছাড়িয়ে যাবে।

আদম শুমারি ব্যুরোর পরিসংখ্যান মোতাবেক, গত বছরে বিশ্বজুড়ে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১ শতাংশেরও নিচে। ২০২৪ সালের শুরুতে গোটা বিশ্বে প্রতি সেকেন্ডে ৪.৩ জনের জন্ম ও দু’জনের মৃত্যু হবে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে গত বছর জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ০.৫৩ শতাংশ যা বৈশ্বিক সংখ্যার প্রায় অর্ধেক। ১৭ লক্ষ মানুষ যোগ হয়েছে যুক্তরাষ্ট্রের খাতায় এবং নববর্ষের দিন এই দেশের জনসংখ্যা দাঁড়াবে ৩৩ কোটি ৫৮ লাখ।

ব্রুকিংস ইন্সটিটিউশনের জনসংখ্যাবিদ উইলিয়ম ফ্রে বলেন, চলতি দশক জুড়ে যদি এই গতি অব্যাহত থাকে তাহলে ২০২০-এর দশক যুক্তরাষ্ট্রের ইতিহাসে স্বল্প-বৃদ্ধির দশক হতে পারে; ২০২০ থেকে ২০৩০ সালের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার ৪ শতাংশেরও কম।

১৯৩০-এর দশকে অর্থনৈতিক মহামন্দার ফলে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম ছিল। এই সময় জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ৭.৩ শতাংশ।

ফ্রে বলেন, “অবশ্যই জনসংখ্যা খানিকটা বাড়তে পারে কারণ আমরা অতিমারির বছর পেরিয়ে এসেছি। তবে এখনও ৭.৩ শতাংশে পৌঁছনো কঠিন হবে।”

২০২৪ সালের শুরুতে যুক্তরাষ্ট্রে প্রতি ৯ সেকেন্ডে একজনের জন্ম ও প্রতি ৯.৫ সেকেন্ডে একজনের মৃত্যু হবে বলে মনে করা হচ্ছে। ভয়েস অফ আমেরিকা

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, ২৮ ক্রিকেটারের বেতন বিস্তারিত

টি–টুয়েন্টি বিশ্বকাপ সুপার এইটে কোন দল কার বিপক্ষে খেলবে, কখন খেলবে

রমজানের করণীয় ও বর্জনীয়: তাকওয়া অর্জনের মহিমান্বিত মাস

কেন রমজান অনন্য? ৩০ বৈশিষ্ট্যে পবিত্র মাসের তাৎপর্য

ভিসা কোনো অধিকার নয়, আন্তর্জাতিকদের উদ্দেশ্যে রুবিওর বার্তা

সিএসআই-সাপ্তাহিক সুরমা’র নির্বাচন-পূর্ব জনমত জরিপ প্রশংসিত হচ্ছে

তারেক রহমানের শপথ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন

নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম মুখ জেসি জ্যাকসন–এর ইন্তেকাল

সংসদ সদস্য হলে যেসব বিশেষ সুবিধা পাওয়া যায়

৫ মন্ত্রণালয়ের দায়িত্বে সিলেটের মুক্তাদির ও আরিফ

১০

নতুন সরকারের যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

১১

স্টার্লিং হাইটসে “গ্যারান্টিড রেন্ট” প্রোগ্রাম চালু করল আমেরিকান রিয়েলটর্স

১২

মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবের মন্ত্রিত্ব প্রত্যাশায় চা-শ্রমিকসহ সর্বস্তরের মানুষ

১৩

আকাশে বিরল দৃশ্য: আগামীকাল বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ

১৪

আইস নিয়ে সমালোচনার জেরে টেক কোম্পানিগুলোর কাছে তথ্য চাইছে হোমল্যান্ড সিকিউরিটি

১৫

বড়লেখায় শিক্ষকের অবসরজনিত সংবর্ধনা

১৬

করোনা তহবিল জালিয়াতি মামলায় নিউইয়র্কে ৮ বাংলাদেশি দোষী স্বীকার

১৭

হার নয়, সম্ভাবনার জয়: বড়লেখা-জুড়ীতে জামায়াতের ভোটবৃদ্ধিতে নতুন স্বপ্ন নির্বাচনোত্তর কর্মী সমাবেশে উৎফুল্ল নেতাকর্মীরা

১৮

কিউই বাধা পেরিয়ে শেষ আটের খুব কাছে দক্ষিণ আফ্রিকা

১৯

ইমিগ্র্যান্ট নাগরিকদের নাগরিকত্ব খারিজে জোর দিচ্ছে ট্রাম্প প্রশাসন

২০