২৬ মার্চ ২০২৩, ১১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হোয়াটসঅ্যাপে ধর্ম অবমাননামূলক পোস্ট, পাকিস্তানে একজনের মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি

হোয়াটসঅ্যাপ গ্রুপে ধর্ম অবমাননামূলক কনটেন্ট পোস্ট করার অভিযোগের মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন পাকিস্তানের আদালত। শুক্রবার পেশোয়ারের আদালত ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট বা বৈদ্যুতিন অপরাধ প্রতিরোধ আইন এবং সন্ত্রাসবিরোধী আইনে দোষী সাব্যস্ত করেছেন। খবর এএফপি।

সাজার আদেশ পাওয়া ওই ব্যক্তির নাম সৈয়দ মুহাম্মদ জিশান। পাকিস্তানের ইলেকট্রনিক অপরাধ দমন আইন এবং সন্ত্রাসবিরোধী আইনে তাঁকে এই সাজা দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁকে ৪ হাজার ৩০০ ডলার জরিমানা করা হয়েছে।

পাকিস্তানে ধর্ম অবমাননাসংক্রান্ত আইন বেশ কঠোর। চলতি বছরের জানুয়ারিতে আইনটি আরও শক্ত করা হয়। আইন সংস্কার করে আরও বাড়ানো হয় বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বকে অবমাননার সাজার পরিসর।

আইনজীবী বলেছেন, ‘এফআইএ জিশানের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে এবং ফরেনসিক পরীক্ষায় তাকে দোষী প্রমাণ করা হয়েছে।’

পাকিস্তানের মানবাধিকার ও আইনি সহায়তা গোষ্ঠী ন্যাশনাল কমিশন অব জাস্টিস অ্যান্ড পিসের মতে, গত ২০ বছরে ৭৭৪ জন মুসলমান এবং বিভিন্ন সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীর ৭৬০ জন সদস্যকে ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

ইসলামাবাদভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস) বলছে, ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর থেকে পাকিস্তানে অন্তত ১৮ নারী ও ৭১ পুরুষ ধর্ম অবমাননার অভিযোগে বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে তিন দিনব্যাপী কনসুলেট সেবা সমাপ্ত, রেকর্ড সংখ্যক প্রবাসীর সেবা গ্রহণ

জাতিসংঘে হরমুজ ইস্যুতে চীন-রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন

ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উর্ত্তীণ ঔষধ ব্যবহার, লাখ টাকা জরিমানা

‘রেড লাইন’ পার হলেই সংঘাত ছড়াবে আরও বিস্তৃত অঞ্চলে: ইরানের হুঁশিয়ারি

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

স্বাধীনতা দিবস উপলক্ষে মিশিগান সেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অংশগ্রহণে নিরাপত্তা গ্যারান্টি চাইছে ইরান

হুমকিতে অনড় ইরান, ক্ষতিপূরণ পেলেই খুলবে হরমুজ

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে কতবার আলটিমেটাম

ইরান অভিযান ঘিরে অস্বীকৃতি, ১২ কর্মকর্তা ছাঁটাই মার্কিন বাহিনীতে

১০

এমপির উদ্যোগে পুনরায় চালু হলো ২ বছর বন্ধ থাকা প্যাথলজি বিভাগ

১১

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের তালিকা চূড়ান্ত

১২

এপস্টিন নথি ইস্যুতে পাম বন্ডিকে বরখাস্তের পথে ট্রাম্প

১৩

মার্কিন ডলারে থাকবে ট্রাম্পের স্বাক্ষর কোনো প্রেসিডেন্ট আগে কি এমনটা করেছেন?

১৪

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

১৫

জলবায়ু ক্ষতির তিন দশক ১০ ট্রিলিয়ন ডলারের ক্ষতি করেছে যুক্তরাষ্ট্র

১৬

ট্রাম্পবিরোধী আন্দোলনে রাজপথে লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

১৭

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত ট্রাম্প

১৮

ফ্লোরিডায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত

১৯

মিশিগানে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিঠা উৎসব ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

২০