১০ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লিওনেল মেসি ছাড়াও মিয়ামির জিততে কোন কষ্ট হয়নি

লিওনেল মেসিকে ছাড়া মেজর লিগ সকারে স্পোর্টিং কানসাসের বিপক্ষে ৩-২ গোলের জয় তুলে নিয়েছে ইন্টার মিয়ামি।

মেসিসহ আটজন ইন্টার মিয়ামির খেলোয়াড় বর্তমানে আন্তর্জাতিক দায়িত্বের কারনে নিজ নিজ দেশের হয়ে খেলছেন।

কিন্তু জেরার্ডো মার্টিনোর দল সব ধরনের প্রতিযোগিতায় টানা ১২ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ঠিকই করে নিয়েছে। এতে দলের আন্তর্জাতিক খেলোয়াড়দের অনুপস্থিতি অনুভূত হতে দেয়নি বাকি খেলোয়াড়রা।

মেসি আসার আগে ইস্টার্ন কনফারেন্সে টেবিলের তলানিত ছিল মিয়ামি। এ কারনেই তারা জানে মৌসুমের বাকি ম্যাচগুলোতে ভুলের কোন সুযোগ নেই। যদিও কাল ম্যাচের শুরুটা মোটেই ভাল হয়নি মিয়ামির। গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার ফিলিপ গুটিয়েরেজের শট ধরতে ব্যর্থ হলে ড্যানিয়েল সালোয়ি ৯ মিনিটে সফরকারী স্পোর্টিং কানসাসকে এগিয়ে দেন।

২৫ মিনিটে লিওনার্দো কাম্পানার স্পট কিকের গোলে সমতায় ফিরে মিয়ামি। একটি হাই বল থেকে কানসান সিটি গোলরক্ষক টিম মেলিয়া ইকুয়েডেরিয়ান ফরোয়ার্ড কাম্পানাকে ফাউল করলে পেনাল্টি উপহার পায় মিয়ামি। চলতি সপ্তাহে অনুষ্ঠিত দক্ষিণ আমেরিকার বিশ^কাপ বাছাইপর্বে কাম্পানা জাতীয় দলে ডাক পাননি। সেই সুযোগে মিয়ামির হয়ে তিনি নিজেকে প্রমানের সুযোগটি নষ্ট করেননি। ডি আন্দ্রে ইয়েডলিনের ক্রস থেকে প্রধমার্ধের শেষ মুহূর্তে দারুন হেডে কাম্পানা নিজের দ্বিতীয় গোলে মিয়ামিকে এগিয়ে দেন।

বিরতির পরপরই কাম্পানা হ্যাট্রিক প্রায় করেই ফেলেছিলেন। জোর্দি আলবার ক্রস থেকে তার লো শটটি রুখে দেন মেলিয়া। আলবার আরো একটি নিখুঁত পাস থেকে নিকোলাস স্টিফানেলিকে এবার হতাশ করেন মেলিয়া। মিয়ামির আরেক স্প্যানিশ অভিজ্ঞ তারকা মিডফিল্ডার সার্জিও বাসকুয়েটস তৃতীয় গোলের যোগানদাতা ছিলেন।

দ্রুত গতিতে তার নেয়া একটি ফ্রি-কিক থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ড ফাকুন্ডো ফারিয়াস ৬০ মিনিটে মিয়ামিকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন। মিয়ামির অভিজ্ঞ তারকাদের সাথে যে তিনজন তরুণকে দক্ষিণ আমেরিকান প্রতিভাকে দলে নেয়া হয়েছে তাদের মধ্যে ফারিয়াস অন্যতম। ম্যাচ শেষের ১২ মিনিট আগে এ্যালান পুলিডোসের গোলে স্পোর্টিং এক গোল পরিশোধ করলেও শেষ পর্যন্ত তা পরাজয় এড়াতে পারেনি।

এমএলএস’র এবারের মৌসুমে পুলিডোসের এটি ১৩তম গোল। ম্যাচের শেষ ভাগে সফরকারীরা মিয়ামির উপর বেশ চেপে বসেছিল। বিশেষ করে স্টপেজ টাইমের সাত মিনিটে মিয়ামিকে বেশ পরিশ্রান্ত মনে হয়েছে।

এদিকে দিনের আরেক ম্যাচে ঘরের মাঠে সান জোসের সাথে গোলশুন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে ওয়েন রুনির ডি সি ইউনাইটেড। প্লে-অফে খেলতে হলে নবম স্থানে থাকা রুনির দলের পজিশন থেকে আর মাত্র ৬ পয়েন্ট দুরে রয়েছে মিয়ামি, হাতে রয়েছে দুই ম্যাচ।

আরও পড়ুন: বাবার প্রতি শ্রদ্ধা জানালেন স্পেনের ওলগা কারমোনা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

স্বাধীনতা দিবস উপলক্ষে মিশিগান সেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অংশগ্রহণে নিরাপত্তা গ্যারান্টি চাইছে ইরান

হুমকিতে অনড় ইরান, ক্ষতিপূরণ পেলেই খুলবে হরমুজ

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে কতবার আলটিমেটাম

ইরান অভিযান ঘিরে অস্বীকৃতি, ১২ কর্মকর্তা ছাঁটাই মার্কিন বাহিনীতে

এমপির উদ্যোগে পুনরায় চালু হলো ২ বছর বন্ধ থাকা প্যাথলজি বিভাগ

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের তালিকা চূড়ান্ত

এপস্টিন নথি ইস্যুতে পাম বন্ডিকে বরখাস্তের পথে ট্রাম্প

মার্কিন ডলারে থাকবে ট্রাম্পের স্বাক্ষর কোনো প্রেসিডেন্ট আগে কি এমনটা করেছেন?

১০

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

১১

জলবায়ু ক্ষতির তিন দশক ১০ ট্রিলিয়ন ডলারের ক্ষতি করেছে যুক্তরাষ্ট্র

১২

ট্রাম্পবিরোধী আন্দোলনে রাজপথে লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

১৩

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত ট্রাম্প

১৪

ফ্লোরিডায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত

১৫

মিশিগানে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিঠা উৎসব ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

১৬

কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠলেন

১৭

ইরান কি আমেরিকার জন্য দ্বিতীয় ভিয়েতনাম

১৮

আস্থা, অগ্রযাত্রা ও সম্ভাবনার নতুন দিগন্তে “বাংলা সংবাদ” আটটি সফল বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ

১৯

ডানকিন ডোনাটসের ফ্র্যাঞ্চাইজিকে দেড় মিলিয়ন ডলার জরিমানা

২০