১ ফেব্রুয়ারী ২০২৩, ৫:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগান ভাইরাল নিউজ: তুষারের গ্রেট হোয়াইট শার্ক

মিশিগানের ম্যাডিসন হাইটসের জেনিফার রামিরেজের বাড়ির আঙিনার সামনে তুষার নিয়ে নির্মিত হোয়াইট 'হাঙ্গর’ ভাস্কর্য এবং হাঙ্গরের পাখনা দেখা যাচ্ছে। ছবি: ডেট্রয়েট ফ্রি প্রেস

মিশিগানের ম্যাডিসন হাইটসের একজন আর্ট শিক্ষক হলেন জেনিফার রামিরেজ।

তিনি তার বাড়ির সামনের লনের সমুদ্র সদৃশ তুষার দিয়ে সাদা ‘হাঙ্গর’ (গ্রেট হোয়াইট শার্ক) এর ন্যায় একটি ভাস্কর্য নির্মাণ করেছেন।

এটি দূর থেকে দেখতে অবিকল সাদা ‘হাঙ্গর’ বলে মনে হচ্ছে।

খবর ডেট্রয়েট ফ্রি প্রেসের।

দুটি বাস্তবসম্মত চেহারার ‘হাঙ্গর’ কে রঙ দিয়ে রঙ্গিন করা হয়েছে।

তাছাড়া ‘হাঙ্গর’ দুটিকে আলাদা করে তুলতে বরফ দিয়ে তাদের আলাদা হিংস্র দাঁত তৈরি করা হয়েছে।

হঠাৎ করে তাদের দেখে মনে হচ্ছে যে তারা ফেনাযুক্ত সাদা তুষার স্থুপ থেকে লাফিয়ে উঠছে এবং পৃষ্ঠীয় পাখনাটি দৃশ্যমান করে চলাচল করছে।

জেনিফার রামিরেজ বলেন, তিনি গত বছরেও বিভিন্ন আকৃতির তুষার ভাস্কর্য তৈরি করেছেন। তবে এবছর তার নির্মিত তুষারের সাদা ‘হাঙ্গর’ (গ্রেট হোয়াইট শার্ক) ইতিমধ্যে টিভি এবং অন্যান্য সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে। তিনি এজন্য সকলের প্রশংসা পেয়েছেন।

এটি তৈরি করার জন্য তিনি তার ড্রাইভওয়ে থেকে তুষারকে স্তূপে পরিণত করেছেন। তারপরে সেগুলিকে ‘হাঙ্গর’ এর আকারে ঢালাই করেছেন। এরপর রঙ করার জন্য একটি স্প্রে বোতল ব্যবহার করেছেন।

রামিরেজ বলেন, ভাইরাল হওয়ার পর থেকে প্রতিদিন অনেক মানুষ ‘হাঙ্গর’ দের দেখতে আসছে এবং তাদের পাশে গিয়ে ছবি তুলছে।

তিনি আরও বলেন, তুষারের ভাস্কর্যগুলি তৈরি করতে তার প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় লেগেছে। আর্কটিক তাপমাত্রার সাথে তারা সপ্তাহজুড়ে টিকে থাকবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ মিশিগানের ১৮৬ বছর পদার্পনে মজার তথ্য

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

স্বাধীনতা দিবস উপলক্ষে মিশিগান সেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অংশগ্রহণে নিরাপত্তা গ্যারান্টি চাইছে ইরান

হুমকিতে অনড় ইরান, ক্ষতিপূরণ পেলেই খুলবে হরমুজ

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে কতবার আলটিমেটাম

ইরান অভিযান ঘিরে অস্বীকৃতি, ১২ কর্মকর্তা ছাঁটাই মার্কিন বাহিনীতে

এমপির উদ্যোগে পুনরায় চালু হলো ২ বছর বন্ধ থাকা প্যাথলজি বিভাগ

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের তালিকা চূড়ান্ত

এপস্টিন নথি ইস্যুতে পাম বন্ডিকে বরখাস্তের পথে ট্রাম্প

মার্কিন ডলারে থাকবে ট্রাম্পের স্বাক্ষর কোনো প্রেসিডেন্ট আগে কি এমনটা করেছেন?

১০

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

১১

জলবায়ু ক্ষতির তিন দশক ১০ ট্রিলিয়ন ডলারের ক্ষতি করেছে যুক্তরাষ্ট্র

১২

ট্রাম্পবিরোধী আন্দোলনে রাজপথে লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

১৩

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত ট্রাম্প

১৪

ফ্লোরিডায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত

১৫

মিশিগানে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিঠা উৎসব ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

১৬

কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠলেন

১৭

ইরান কি আমেরিকার জন্য দ্বিতীয় ভিয়েতনাম

১৮

আস্থা, অগ্রযাত্রা ও সম্ভাবনার নতুন দিগন্তে “বাংলা সংবাদ” আটটি সফল বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ

১৯

ডানকিন ডোনাটসের ফ্র্যাঞ্চাইজিকে দেড় মিলিয়ন ডলার জরিমানা

২০