বাংলা সংবাদ ডেস্ক
১২ জানুয়ারী ২০২৫, ৫:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগান বাংলাদেশি-অ্যামিরিকান ডেমোক্রেটিক ককাসের বোর্ড সভা অনুষ্ঠিত

মিশিগান বাংলাদেশি-অ্যামিরিকান ডেমোক্রেটিক ককাসের (এমআই-বিএডিসি) বোর্ডের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারী মিশিগান ডেমোক্রেটিক পার্টির স্টেট কনভেনশন ও নির্বাচনকে ঘিরে শনিবার দুপুরে ওয়ারেন শহরের আলিফ রেস্টুরেন্টে এক সভায় মিলিত হন বিএডিসি নেতারা। সভায় এক্সিকিউটিভ কমিটির নেতৃবৃন্দ, উপদেষ্টা পরিষদ, বোর্ড অব ট্রাস্টি ও বিভিন্ন কনগ্রেসনাল ডিস্ট্রিক্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন মিশিগান ডেমোক্রেটিক পার্টির আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক স্টেট সেনেটর কার্টিস হার্টেল। কার্টিস ২০২৪ সালের নির্বাচনের পরাজয় থেকে শিক্ষা নিয়ে দলকে আরও সুসংগঠিত করার প্রতিশ্রুতি দেন। তিনি সকল বর্ণ ও কমিউনিটির ইস্যু নিয়ে কাজ করবেন বলে ঘোষণা দেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমআই-বিএডিসির প্রতিষ্ঠাতা ও মিশিগান ডেমোক্রেটিক পার্টির বর্তমান ভাইস চেয়ারম্যান ড. শাহীন নাজমুল হাসান। তিনি আসন্ন মিশিগান ডেমোক্রেটিক পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাচনে কার্টিস হার্টেল পরিষদ থেকে গুরুত্বপূর্ণ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। ড. শাহীন সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

 

এমআই-বিএডিসির প্রেসিডেন্ট মোহাম্মদ সোলায়মান বাহারের সভাপতিত্বে, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাদেকুর রহমান সুমন ও সেক্রেটারি জেনারেল কাউসার মাশকুরের সঞ্চালনায় বোর্ডের এই সভায় আসন্ন মিশিগান স্টেট কনভেনশন ও নির্বাচন সামনে রেখে সদস্য সংগ্রহ ও নবায়ন নিয়ে বিশদ আলোচনা করা হয়। সভায় এমআই-বিএডিসির নেতৃবৃন্দ ড. শাহীন ও কার্টিস হার্টেল পরিষদকে জয়যুক্ত করার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত অনুমোদন করেন। সভায় ড. শাহীনের নিরলস প্রচেষ্টায় আমেরিকার মূল ধারার রাজনীতিতে মিশিগান বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিকে সম্পৃক্ত করার বিশেষ অবদানের কথা স্মরণ করে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন হ্যামট্রামিক সিটির কাউন্সিলর ও এমআই-বিএডিসির প্রাক্তন সভাপতি মুহিত মাহমুদ, বিএডিসির ভাইস প্রেসিডেন্ট ও সাবেক কাউন্সিলর নাঈম চৌধুরী, এমআই-বিএডিসির ভাইস প্রেসিডেন্ট ফয়সাল আহাম্মেদ, ভাইস প্রেসিডেন্ট বকুল তালুকদার, বোর্ড অব ট্রাস্টির সদস্য ড. জাকিরুল হক টুকু, ড. মোহাম্মদ আজিম ও মন্জুর শাফি এলিম, কোষাধ্যক্ষ কাউসার দেওয়ান, এক্সিকিউটিভ কমিটির সেক্রেটারি সাব্বির আহাম্মদ, সেক্রেটারি জিয়াউদ্দিন জয়, সেক্রেটারি হাসিব ভুঁইয়া, সেক্রেটারি বাবুল মিয়া, সেক্রেটারি আরিফ নাগর, ডিস্ট্রিক্ট কমিটির চেয়ারম্যান আজিজ চৌধুরী, সেক্রেটারি দেলোয়ার আনসার, কো-চেয়ারম্যান মোস্তাক চৌধুরী, কো-চেয়ারম্যান আবুল আজাদ, কো-চেয়ারম্যান মো. খালেদ ও কো-চেয়ারম্যান লুৎফর রহমান, উপদেষ্টা চৌধুরী ইবনে কামাল, উপদেষ্টা হাফিজ রহমান, উপদেষ্টা ফখরুল ইসলাম বাচ্চু, উপদেষ্টা মানুন খান, উপদেষ্টা মো. শাহজাহান হিটলার, প্রেস অ্যান্ড মিডিয়া সেক্রেটারি তোফায়েল রেজা প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুমকিতে অনড় ইরান, ক্ষতিপূরণ পেলেই খুলবে হরমুজ

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে কতবার আলটিমেটাম

ইরান অভিযান ঘিরে অস্বীকৃতি, ১২ কর্মকর্তা ছাঁটাই মার্কিন বাহিনীতে

এমপির উদ্যোগে পুনরায় চালু হলো ২ বছর বন্ধ থাকা প্যাথলজি বিভাগ

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের তালিকা চূড়ান্ত

এপস্টিন নথি ইস্যুতে পাম বন্ডিকে বরখাস্তের পথে ট্রাম্প

মার্কিন ডলারে থাকবে ট্রাম্পের স্বাক্ষর কোনো প্রেসিডেন্ট আগে কি এমনটা করেছেন?

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

জলবায়ু ক্ষতির তিন দশক ১০ ট্রিলিয়ন ডলারের ক্ষতি করেছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পবিরোধী আন্দোলনে রাজপথে লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

১০

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত ট্রাম্প

১১

ফ্লোরিডায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত

১২

মিশিগানে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিঠা উৎসব ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

১৩

কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠলেন

১৪

ইরান কি আমেরিকার জন্য দ্বিতীয় ভিয়েতনাম

১৫

আস্থা, অগ্রযাত্রা ও সম্ভাবনার নতুন দিগন্তে “বাংলা সংবাদ” আটটি সফল বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ

১৬

ডানকিন ডোনাটসের ফ্র্যাঞ্চাইজিকে দেড় মিলিয়ন ডলার জরিমানা

১৭

নিউইয়র্কে “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের প্রদর্শনী

১৮

যুক্তরাষ্ট্রজুড়ে প্রচারিত হবে রাজীদ সিজনের ‘কাদিশ’

১৯

নিউইয়র্কে ৩০ লাখের বেশি অভিবাসী সহায়তা কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশ

২০