যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশি মালিকানাধীন রেইনবো গ্রোসারি পাঁচবছর পুর্তি উপলক্ষে পণ্যের ব্যাপক মূল্যহ্রাস করে বর্ষপূর্তি উদযাপন করেছে ।
গত ২ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত মিশিগানের ডেট্রয়েটের কার্পেন্টার স্টীটে অবস্থিত রেইনবো গ্রোসারিতে মূল্য হ্রাসের খবর ছড়িয়ে পড়লে গ্রাহকরা ভীড় জমান রেইনবো গ্রোসারিতে।
নানা প্রজাতির ছোট বড় মাছসহ খাদ্যসামগ্রীতে মূল্য হ্রাস করে বাংলাদেশি মালিকানাধীন এই প্রতিস্টানটি। বর্ষপূর্তি উপলক্ষে মূল্য হ্রাস চলাকালীন সময় যে সকল গ্রাহকেরা পণ্যক্রয় করেছেন তাদের তাদের জন্য র্যাফেল ড্র এর ব্যবস্থা ছিল।
৮ সেপ্টেম্বর বিকালে র্যাফেল ড্র অনুস্টিত হয়।র্যাফেল ড্র পরিচালনা করেন মিশিগানে বিশিষ্ট কমিউনিটি নেতা শহীদ মামুন।
এ সময় উপস্থিত ছিলেন রেইনবো গ্রোসারির অন্যতম পরিচালক মো: সালাউদ্দিন, মো শিহাব উদ্দিন ও সজিবুর রহমান।
র্যাফেল ড্রতে প্রথম পুরস্কার ৫০ ইঞ্চি টেলিভিশন পেয়েছেন কামাল আহমদ নামক এক গ্রাহক। এছাড়া লটারির মাধ্যমে আরো ত্রিশ ব্যক্তিকে পুরস্কৃত করা হয়।
মন্তব্য করুন