৪ নভেম্বর ২০২৩, ৩:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশিসহ আটক ২৪৫

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের শাহ আলম শহরের সেকশন ২৭-এর একটি স্টোরেজ গুদামে অভিযান চালিয়ে ১০২ বাংলাদেশিকে আটক করে দেশটির অভিবাসন বিভাগ। এ সময় বিভিন্ন দেশের আরো ১৪৩ জন অভিবাসীকে আটক করা হয়।

শুক্রবার (৩ নভেম্বর) রাতে অভিযানে আটককৃতদের বিরুদ্ধে ওয়ার্ক পারমিটের অপব্যবহার, অতিরিক্ত সময় অবস্থান ও বৈধ ভ্রমণের নথিপত্র না থাকাসহ নানা অভিযোগ রয়েছে।

পরে এক সংবাদ সম্মেলনে সেলাঙ্গর অভিবাসন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামারুদ্দীন বলেন, গত দুই মাস ধরে বিভিন্ন অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের মধ্যে ১০২ বাংলাদেশি ছাড়া নেপালের ৬১ জন, ভারতের ৫৮ জন, পাকিস্তানের ২০ জন, ইন্দোনেশিয়ার ৩ জন ও একজন শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন। তাদের সবার বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। তিনি বলেন, আটক অবৈধ শ্রমিকদের পরবর্তী তদন্তের জন্য সেলাঙ্গর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

দেশটির ওই কর্মকর্তা জানান, ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(গ) ও ১৫ ধারা এবং ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩ এর রেগুলেশন ৩৯(বি) অনুযায়ী তদন্ত করা হবে। যদি তাদের অপরাধ প্রমাণিত হয় তাহলে পরবর্তী পদক্ষেপের জন্য তাদের সেমেনিহ ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে রাখা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিঠা উৎসব ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠলেন

ইরান কি আমেরিকার জন্য দ্বিতীয় ভিয়েতনাম

আস্থা, অগ্রযাত্রা ও সম্ভাবনার নতুন দিগন্তে “বাংলা সংবাদ” আটটি সফল বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ

ডানকিন ডোনাটসের ফ্র্যাঞ্চাইজিকে দেড় মিলিয়ন ডলার জরিমানা

নিউইয়র্কে “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের প্রদর্শনী

যুক্তরাষ্ট্রজুড়ে প্রচারিত হবে রাজীদ সিজনের ‘কাদিশ’

নিউইয়র্কে ৩০ লাখের বেশি অভিবাসী সহায়তা কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশ

মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান

নতুন আইআরএস নিয়মে কর ফেরত পেতে দেরি, অনেকের অর্থ ‘ফ্রিজ’

১০

যুক্তরাষ্ট্রে আশ্রয়ের অধিকার সীমিত করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

১১

যুক্তরাষ্ট্রে ট্যাক্স রিফান্ড জালিয়াতি মামলায় ৩ ব্যক্তির কারাদণ্ড

১২

নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিলবাইডেন

১৩

প্রবীণদের একাকিত্ব ভাঙছে কমিউনিটি উদ্যোগ ডেট্রয়েটের ব্রাইটমোর পাড়ায় নতুন করে গড়ে উঠছে সামাজিক সংযোগ

১৪

কাকতাড়ুয়া: খড় কাপড়ে মোড়া এক নীরব পাহারাদার

১৫

আইভিএম গবেষণায় বাংলাদেশি চিকিৎসকের সাফল্য

১৬

জুড়ীতে হলুদ তরমুজ চাষে অভাবনীয় সাফল্য তরুণদের কৃষিতে অনুপ্রেরণা যোগাচ্ছেন উদ্যোক্তা খোর্শেদ আলম

১৭

মার্কিন সেনাবাহিনীর জন্য ড্রোনে অ্যামাজন–পেন্টাগন চুক্তি

১৮

ক্রিপ্টো লেনদেনে ড্রোন সংগ্রহ রাশিয়া-ইরানপন্থীদের

১৯

ইরান ইস্যুতে চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে

২০