২৬ জুন ২০২৩, ৯:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মক্কায় কাবা ঘর প্রদক্ষিণের মধ্য দিয়ে হজ্ব শুরু

রবিবার মক্কার মাসজিদুল হারামে অবস্থিত কাবা শরীফের চারপাশে বহু মানুষ ইহরাম বেঁধে চক্রাকারে হেঁটে তাদের হজ্ব শুরু করেছেন।

সৌদি আরবে গ্রীষ্মের উষ্ণ আবহাওয়ায় বেশ কয়েক বছরের মধ্যে এ বছর সবচেয়ে বেশি জনসমাগমের মাধ্যমে হজ্ব শুরু হয়েছে।

এ বছর ১৬০টি দেশের ২০ লাখেরও বেশি পূণ্যার্থী আসবেন বলে আশা করা যাচ্ছে। এ বছর হজ্বে আগতদের সংখ্যা আগের সব রেকর্ডকে ভেঙে দিতে পারে। ইতোমধ্যে ১৬ লাখ বিদেশী নাগরিক শুক্রবার রাত নাগাদ সেখানে পৌঁছেছেন।

সৌদি আরবের হজ্ব ও উমরাহ সংক্রান্ত মন্ত্রকের এক কর্মকর্তা পূর্বাভাষ দেন, “এ বছরের হজ্বে আমরা ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যক পূণ্যার্থী দেখবো।”

কর্মকর্তা আরও জানান, “সংখ্যাটি ২৫ লাখ ছাড়িয়ে যেতে পারে।” গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম না প্রকাশের শর্তে তিনি এ তথ্য দেন।

রবিবার ভোরে কাবা শরীফকে প্রদক্ষিণ করার রীতি–“তাওয়াফের” মাধ্যমে শুরু হয় হজ্ব। এই অবকাঠামোটিকে স্বর্ণখচিত কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়, যেখানে লাখো মুসলিম প্রতিদিন প্রার্থনা করেন।

হজ্ব ইসলাম ধর্মের ৫টি স্তম্ভের অন্যতম। সকল সামর্থ্যবান মুসলিমকে তাদের জীবদ্দশায় অন্তত একবার হজ্ব করতে হয়।

হজ্ব নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

স্বাধীনতা দিবস উপলক্ষে মিশিগান সেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অংশগ্রহণে নিরাপত্তা গ্যারান্টি চাইছে ইরান

হুমকিতে অনড় ইরান, ক্ষতিপূরণ পেলেই খুলবে হরমুজ

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে কতবার আলটিমেটাম

ইরান অভিযান ঘিরে অস্বীকৃতি, ১২ কর্মকর্তা ছাঁটাই মার্কিন বাহিনীতে

এমপির উদ্যোগে পুনরায় চালু হলো ২ বছর বন্ধ থাকা প্যাথলজি বিভাগ

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের তালিকা চূড়ান্ত

এপস্টিন নথি ইস্যুতে পাম বন্ডিকে বরখাস্তের পথে ট্রাম্প

মার্কিন ডলারে থাকবে ট্রাম্পের স্বাক্ষর কোনো প্রেসিডেন্ট আগে কি এমনটা করেছেন?

১০

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

১১

জলবায়ু ক্ষতির তিন দশক ১০ ট্রিলিয়ন ডলারের ক্ষতি করেছে যুক্তরাষ্ট্র

১২

ট্রাম্পবিরোধী আন্দোলনে রাজপথে লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

১৩

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত ট্রাম্প

১৪

ফ্লোরিডায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত

১৫

মিশিগানে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিঠা উৎসব ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

১৬

কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠলেন

১৭

ইরান কি আমেরিকার জন্য দ্বিতীয় ভিয়েতনাম

১৮

আস্থা, অগ্রযাত্রা ও সম্ভাবনার নতুন দিগন্তে “বাংলা সংবাদ” আটটি সফল বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ

১৯

ডানকিন ডোনাটসের ফ্র্যাঞ্চাইজিকে দেড় মিলিয়ন ডলার জরিমানা

২০