
মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ ইরান ও সৌদি আরব দীর্ঘ সাত বছরের বৈরিতার অবসান ঘটিয়েছে। চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে ১০ মার্চ স্বাক্ষরিত এক চুক্তির মাধ্যমে এ বৈরিতার ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে।
এবার সেই বেইজিংয়েই বৈঠকে বসতে যাচ্ছেন দুই মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।
আল আরাবিয়ার এক প্রতিবেদেন বলা হয় , আগামীকাল বৃহস্পতিবার চীনের আমন্ত্রণে বৈঠকে বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান।
মন্তব্য করুন