ট্রান্সফরমার সংস্কার ও সংরক্ষণ, বৈদ্যুতিক ক্যাবল লাইনের উন্নয়ন এবং গাছপালার শাখা–প্রশাখা কর্তনের কাজের জন্য আগামী বুধবার (১২ নভেম্বর) সিলেট নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ–২–এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতাভুক্ত শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশের এলাকা এবং ১১ কেভি উপশহর ফিডারের আওতাভুক্ত শাহজালাল উপশহর এ–ব্লক, বাংলাদেশ ব্যাংক কোয়ার্টার, ব্লক সি, তেররতন, ব্লক জে–এর ট্রাফিক অফিসসহ সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে পিডিবি। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছেন নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক।
মন্তব্য করুন