৬ ডিসেম্বর ২০২২, ১০:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিদেশি শিক্ষার্থী কমানোর কথা ভাবছেন ঋষি সুনাক

যুক্তরাজ্যে নেট অভিবাসীদের সংখ্যা পাঁচ লাখে উন্নীত হওয়ার পর এর লাগাম টানার কথা ভাবছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এ জন্য তিনি যেসব পদক্ষেপ নিতে যাচ্ছেন, তার মধ্যে সর্বাগ্রে রয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ সীমাবদ্ধ করা। ব্রিটিশ গণমাধ্যম ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান অভিবাসন কমানোর জন্য যে সব প্রস্তাব দিয়েছিলেন তার মধ্যে শিক্ষার্থী সীমিত করার বিষয়টিও রয়েছে। এর আগে তিনি বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবারের সদস্যদের নিয়ে আসা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিম্ন মানের কোর্স চালু করা নিয়ে সমালোচনা করেছিলেন।

যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস জানিয়েছে, ২০২১ সালে নেট অভিবাসীর সংখ্যা ছিল ১ লাখ ৭৩ হাজার। সেটি এ বছর বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪ হাজারে। অর্থাৎ এ বছর নেট অভিবাসীর সংখ্যা বেড়েছে ৩ লাখ ৩১ হাজার।

এদিকে আরেক ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলেছে, যদি ঋষি সুনাক এমন সিদ্ধান্ত কার্যকর করেন, তবে অনেক বিশ্ববিদ্যালয় ঝামেলায় পড়বে। কারণ ব্রিটেনের শিক্ষার্থীদের কাছ থেকে কম টিউশন ফি নিতে হয় তাদের। এতে যে অর্থের ঘাটতি হয়, তা বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে পূরণ করার চেষ্টা করে বিশ্ববিদ্যালয়গুলো।

বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্যে প্রবেশ সীমিত করলে অনেক বিশ্ববিদ্যালয় দেউলিয়া হয়ে যাবে বলেও সতর্ক করা হয়েছে বিবিসির প্রতিবেদনে।

তবে চ্যান্সেলর জেরেমি হান্ট গত সপ্তাহে বলেছিলেন, প্রবৃদ্ধি বাড়াতে অভিবাসন প্রয়োজন। এভাবে অভিবাসন কমাতে গেলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার। আমাদের অর্থনীতির জন্যই সামনের বছরগুলোতে আরও অভিবাসন প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

১০

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

১১

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১২

১৩

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১৪

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৫

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৬

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

১৭

ইরানে যুদ্ধে অনীহা, আপত্তি জানাচ্ছেন অনেক মার্কিন সেনা

১৮

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব: দেশে ডলারের দাম বেড়েছে

১৯

একুশে পদক পেলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দল

২০