
ফ্রান্সে দুইটি ভবন ধসের ঘটনায় ১০ জন নিখোঁজ হয়েছে। ধারণা করা হচ্ছে ভবনের ধ্বংসস্তূপের নিচে তারা চাপা পড়েছে। স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে ফ্রান্সের মার্সেই শহরে এই ঘটনা ঘটে। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এই ঘটনায় পাঁচজন আহত হয়। তবে ভবন ধসের কারণ জানা যায়নি ।
শহরের প্রসিকিউটর ডমিনিক লরেন্স জানিয়েছেন শতাধিক ফায়ার সার্ভিস কর্মী আগুন নেভাতে প্রাণান্ত চেষ্টা করে। ভবন ধসের ১৭ ঘণ্টা পরও পরিস্থিতি স্থিতিশীল হয়নি।
প্রসিকিউটর লরেন্স বলেন, নবম ব্যক্তি নিখোঁজ কিনা পুলিশ নিশ্চিত করতে পারেনি। ওই ব্যক্তি ধসে পড়া ভবনের পাশেই বসবাস করতো।
সংবাদ সম্মেলনে প্রসিকিউটর বলেন, ভবন ধসের পর আগুন ধরে যায়। এটা উদ্ধার তৎপরতায় বিঘ্ন সৃষ্টি করে এবং যার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি।
মন্তব্য করুন