
যুক্তরাজ্যসহ কয়েকটি পশ্চিমা দেশের সামরিক বাহিনীর বিশেষ ইউনিট ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে কার্যক্রম চালাচ্ছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর গোপন নথিতে এই তথ্য প্রকাশ পেয়েছ।
ইউক্রেনে পশ্চিমা এই বিশেষ বাহিনীগুলোর কর্মকাণ্ড পরিচালনা নিয়ে এক বছর ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল। ফাঁস হওয়া নথি এখন বিষয়টি নিশ্চিত করেছে।
ফাঁস হওয়া নথির কয়েকটি ‘অতি গোপনীয়’ হিসেবে চিহ্নিত করা ছিল। এতে ইউক্রেন যুদ্ধের বিস্তারিত চিত্র উঠে এসেছে।
এবারের বসন্তে রুশ বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের পাল্টা হামলা চালানোর পরিকল্পনা করছেন ইউক্রেনের সেনারা, এমনটাই বলা রয়েছে ফাঁস হওয়া নথিতে
এদিকে সাম্প্রতিক মাসগুলোতে মস্কো বলে আসছে, তারা কেবল ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করছে না, ন্যাটোর বিরুদ্ধেও লড়ছে।
মন্তব্য করুন