ডেট্রয়েট চিড়িয়াখানা ৪ জুলাই নতুন প্রজাতির দুটি বানরকে স্বাগত জানিয়েছে ।
নয় বছর বয়সী পুরুষ বানরটির নাম আজিজি এবং ৫ বছর বয়সী নারী বানরটির নাম পিপার।
চিড়িয়াখানার কতৃপক্ষ জানায়, আফ্রিকার কঙ্গোর নিম্নভূমির বনে এই বানরদের উৎপত্তি। তারা জলাভূমি এবং নদী এলাকায় বাস করে। বর্তমানে এই প্রজাতির বানরের সংরক্ষণের অবস্থা “হুমকির কাছাকাছি”।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বানররা তাদের নতুন আবাসস্থলের সাথে ইতিমধ্যে মানিয়ে নিয়েছে।
মন্তব্য করুন