৭ ফেব্রুয়ারী ২০২৩, ১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে আসছে গুগল বার্ড

ছবি:সংগৃহীত

চ্যাটজিপিটিকে টক্কর দিতে নতুন পরিষেবার নাম ঘোষণা করেছে গুগল।মঙ্গলবার এক ব্লগপোস্টে গুগলের সিইও সুন্দর পিচাই এ ঘোষণা দেন।

সুন্দর পিচাই বলেন, এটি এমন একটি টুলস হিসেবে আসতে চলেছে, যা ব্যবহারকারীর কাছে চূড়ান্তভাবে গ্রহণযোগ্য হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক কথোপকথনের এই পরিষেবা এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। যা খুব শিগগিরই সাধারণ মানুষের কাছে উন্মুক্ত হতে যাচ্ছে।

‘এটি চূড়ান্ত ভাবে প্রকাশের সময় অবশ্যই আরও বেশি সক্ষম ও শক্তিশালী হিসেবে আত্মপ্রকাশ করবে’ যোগ করেন সুন্দর পিচাই।

সুন্দর পিচাই ব্লগপোস্টে বলেন, ‘বার্ড’ একটি সৃজনশীল মাধ্যম হতে যাচ্ছে। সেখানে ব্যবহারকারীর চাহিদা অনুসারে তথ্য প্রদান করা হবে। এতে নাসার জেমস ওয়েব স্পেসের ৯ বছর পুরনো কোনো তথ্যই হোক কিংবা বর্তমানের সবচেয়ে সেরা স্ট্রাইকারের অবস্থানই হোক- সব এক নিমিষে বলে দেবে।

তিনি বলেন, ‘বার্ড’ এমন সব বিষয়ে ব্যাখ্যা করতে সক্ষম হবে যেসব ক্ষেত্রে চ্যাটজিপিটি এখনও অস্পষ্ট তথ্য দেয়।

তবে গুগলের এআই ভিত্তিক এই পরিষেবার কী কী ফিচার থাকছে, সে সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি আন্তর্জাতিক প্রযুক্তি বিষয়ক গণমাধ্যম দ্য ভার্জ।

দ্য ভার্জের প্রতিবেদন বলা হয়েছে, ‘বার্ড’ সার্ভিসটি চ্যাটজিপিটির মতোই বিনামূল্যে ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। সম্প্রতি এ সেবার একটি স্ক্রিনশট প্রকাশ্যে এসেছে।  তবে সেখানেও খুব বেশি জানা যায়নি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

১০

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

১১

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১২

১৩

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১৪

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৫

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৬

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

১৭

ইরানে যুদ্ধে অনীহা, আপত্তি জানাচ্ছেন অনেক মার্কিন সেনা

১৮

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব: দেশে ডলারের দাম বেড়েছে

১৯

একুশে পদক পেলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দল

২০