২১ ডিসেম্বর ২০২৩, ১০:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘে আলোচনা জোরদার

গাজা ভূখণ্ডে বাড়তি ত্রাণ সরবরাহ বৃদ্ধি করার এক প্রস্তাবে যুক্তরাষ্ট্রের সমর্থন পেতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বুধবার ভোট স্থগিত করেছে।

বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, গাজা ভূখণ্ডের অর্ধেক মানুষ ইসরাইলি হামলার মধ্যে অনাহারে রয়েছে।

সোমবার মূলত এই ভোটের পরিকল্পনা থাকলেও এটিকে বারবার স্থগিত করা হয়েছে কারণ, কূটনীতিকরা সমঝোতার এমন একটি বয়ান খুঁজছেন যাকে ওয়াশিংটন গ্রহণ করতে পারে।

পনেরোটি দেশ নিয়ে গঠিত পরিষদের আরব প্রতিনিধি হিসেবে সংযুক্ত আরব আমিরাত এই প্রস্তাবের খসড়া প্রস্তুত করেছে এবং আলোচনায় নেতৃত্ব দিচ্ছে।

ইউএই’র দূত লানা নুসেইবেহ সংবাদদাতাদের বলেন, “এই প্রস্তাবের প্রধান লক্ষ্য ছিল সেই সমস্ত মানুষদের জন্য সব সময় চেষ্টা করা ও ইতিবাচক প্রভাব তৈরি করা, যাদের এটি সবচেয়ে বেশি প্রয়োজন।”

তিনি আরও বলেন, “অতিরিক্ত কূটনীতির জন্য আরও একটু জায়গা দিলে ইতিবাচক ফলাফল মিলতে পারে,” তবে তা যদি না হয়, তাহলে পরিষদ এগিয়ে যাবে এবং বৃহস্পতিবার সকালে ভোট হবে।

স্থায়ী যুদ্ধবিরতি

খসড়া প্রস্তাবে “দাবি” করা হয়েছে, সবচেয়ে সরাসরি পথে “সমগ্র গাজা ভূখণ্ডে ফিলিস্তিনের বেসামরিক জনগণের কাছে সরাসরি বেশি পরিমাণ মানবিক সহায়তাকে আশু, নিরাপদ ও অবাধে পৌঁছনোর অনুমতি দেবে” চলমান সংঘাতের পক্ষগুলি। নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে ত্রাণের সুবিধা পাওয়া ও “স্থায়ী যুদ্ধবিরতি”র দিকে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য এই প্রস্তাবে “সংঘাত বন্ধের জরুরি আহ্বান করা হয়েছে।”

কূটনীতিকরা বলেছেন, এই শেষের অংশটি আমেরিকানদের কাছে বড় আপত্তির জায়গা।

প্রস্তাবের এই ভাষা যদি গৃহীত হয়, তাহলে একাধিক প্রবেশ পথ দিয়ে গাজাতে পাঠানো ত্রাণ সামগ্রীর মানবিক ধরনকে নিশ্চিত করতে অনুমোদনও পাবে জাতিসংঘের একটি নজরদারি সংস্থা।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক সংবাদ সম্মেলনে বলেন, মানবিক কারণে রাফাহ ও কেরেম শালোম সীমান্ত ক্রসিং খোলা-সহ গাজাতে বেসামরিক নাগরিকদের কাছে আরও বেশি মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগের ক্ষেত্রে “সামনের সারিতে” রয়েছে যুক্তরাষ্ট্র। ভয়েস অফ আমেরিকা

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

স্বাধীনতা দিবস উপলক্ষে মিশিগান সেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অংশগ্রহণে নিরাপত্তা গ্যারান্টি চাইছে ইরান

হুমকিতে অনড় ইরান, ক্ষতিপূরণ পেলেই খুলবে হরমুজ

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে কতবার আলটিমেটাম

ইরান অভিযান ঘিরে অস্বীকৃতি, ১২ কর্মকর্তা ছাঁটাই মার্কিন বাহিনীতে

এমপির উদ্যোগে পুনরায় চালু হলো ২ বছর বন্ধ থাকা প্যাথলজি বিভাগ

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের তালিকা চূড়ান্ত

এপস্টিন নথি ইস্যুতে পাম বন্ডিকে বরখাস্তের পথে ট্রাম্প

মার্কিন ডলারে থাকবে ট্রাম্পের স্বাক্ষর কোনো প্রেসিডেন্ট আগে কি এমনটা করেছেন?

১০

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

১১

জলবায়ু ক্ষতির তিন দশক ১০ ট্রিলিয়ন ডলারের ক্ষতি করেছে যুক্তরাষ্ট্র

১২

ট্রাম্পবিরোধী আন্দোলনে রাজপথে লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

১৩

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত ট্রাম্প

১৪

ফ্লোরিডায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত

১৫

মিশিগানে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিঠা উৎসব ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

১৬

কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠলেন

১৭

ইরান কি আমেরিকার জন্য দ্বিতীয় ভিয়েতনাম

১৮

আস্থা, অগ্রযাত্রা ও সম্ভাবনার নতুন দিগন্তে “বাংলা সংবাদ” আটটি সফল বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ

১৯

ডানকিন ডোনাটসের ফ্র্যাঞ্চাইজিকে দেড় মিলিয়ন ডলার জরিমানা

২০