৬ নভেম্বর ২০২৩, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাতারে বিস্ফোরণে ২ বাংলাদেশিসহ ৬ জন নিহত

গাড়ির গ্যারেজে আগুনের ঘটনায় মধ্যপ্রাচ্যের দেশ কাতারের দোহায় প্রাণ গেছে বাংলাদেশি ২ যুবকসহ ৬ অভিবাসীর। স্থানীয় সময় রোববার (৫ নভেম্বর) রাতে দোহার ফিরোজ আব্দুল আজিজ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশি ২ যুবকের নাম মাহফুজুর রহমান (৩৫) ও মীর হোসেন ফরহাদ (৩৮)। মাহফুজ
ফেনী পৌরসভার বারাহীপুর এলাকার দোস্ত মোহাম্মদ ভূঞা বাড়ির মাঈন উদ্দিন মানু মিয়ার ছেলে
এবং ফরহাদ দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামের অসিমিয়া চৌধুরী বাড়ির আবুল খায়েরের ছেলে।

ফেনী পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন বাহার বলেন, দীর্ঘ ৫/৬ বছর যাবৎ আমার আত্মীয় মাহফুজ কাতারের ওই গ্যারেজে কাজ করতেন। সোমবার (৬ নভেম্বর) তার মৃত্যুর বিষয়টি জানাজানি হওয়ার পর বাড়িতে শোকের ছায়া নেমে আসে।
তিনি জানান, ৮ মাস আগে সে বাড়িতে এসেছিলো মাহফুজ। বাড়িতে তার ৯ মাস বয়সী একটি সন্তান আছে। আমরা তার মরদেহ দেশে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।

এদিকে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য (মেম্বার) নজরুল ইসলাম জানান, রবিবার রাতে কাতারের দোহার ফিরোজ আব্দুল আজিজ এলাকায় বিস্ফোরণে আমার জেঠাতো ভাই ফরহাদের মৃত্যু হয়েছে। সে দীর্ঘ ৮/১০ বছর যাবত কাতারে থাকতেন। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন, কাতারে বিস্ফোরণে ফেনীর দুই যুবকের মৃত্যুর বিষয়টি আমি শুনেছি। তবে অফিসিয়ালী ভাবে এখন পর্যন্ত কেউ আমাদের তা অবহিত করেনি।


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিঠা উৎসব ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠলেন

ইরান কি আমেরিকার জন্য দ্বিতীয় ভিয়েতনাম

আস্থা, অগ্রযাত্রা ও সম্ভাবনার নতুন দিগন্তে “বাংলা সংবাদ” আটটি সফল বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ

ডানকিন ডোনাটসের ফ্র্যাঞ্চাইজিকে দেড় মিলিয়ন ডলার জরিমানা

নিউইয়র্কে “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের প্রদর্শনী

যুক্তরাষ্ট্রজুড়ে প্রচারিত হবে রাজীদ সিজনের ‘কাদিশ’

নিউইয়র্কে ৩০ লাখের বেশি অভিবাসী সহায়তা কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশ

মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান

নতুন আইআরএস নিয়মে কর ফেরত পেতে দেরি, অনেকের অর্থ ‘ফ্রিজ’

১০

যুক্তরাষ্ট্রে আশ্রয়ের অধিকার সীমিত করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

১১

যুক্তরাষ্ট্রে ট্যাক্স রিফান্ড জালিয়াতি মামলায় ৩ ব্যক্তির কারাদণ্ড

১২

নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিলবাইডেন

১৩

প্রবীণদের একাকিত্ব ভাঙছে কমিউনিটি উদ্যোগ ডেট্রয়েটের ব্রাইটমোর পাড়ায় নতুন করে গড়ে উঠছে সামাজিক সংযোগ

১৪

কাকতাড়ুয়া: খড় কাপড়ে মোড়া এক নীরব পাহারাদার

১৫

আইভিএম গবেষণায় বাংলাদেশি চিকিৎসকের সাফল্য

১৬

জুড়ীতে হলুদ তরমুজ চাষে অভাবনীয় সাফল্য তরুণদের কৃষিতে অনুপ্রেরণা যোগাচ্ছেন উদ্যোক্তা খোর্শেদ আলম

১৭

মার্কিন সেনাবাহিনীর জন্য ড্রোনে অ্যামাজন–পেন্টাগন চুক্তি

১৮

ক্রিপ্টো লেনদেনে ড্রোন সংগ্রহ রাশিয়া-ইরানপন্থীদের

১৯

ইরান ইস্যুতে চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে

২০