৯ মে ২০২৩, ৭:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এক আমের দাম ২৫ হাজার টাকা

ছবিঃ সংগৃহীত

জাপানের হোক্কাইদো দ্বীপের ওতোফুকের একটি গ্রিনহাউজের ভেতরে তোকাচি অঞ্চলের এ কৃষক ২০১১ সাল থেকে উৎপাদন শুরু করেন বিশ্বের সবচেয়ে দামি আম। প্রতিটি আম ২৩০ ডলারে বিক্রি করেন। যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ২৫ হাজার টাকার সমান।

৬২ বছর বয়সী নাকাগাওয়া বলেন, এই হোক্কাইদোতে, আমি প্রকৃতি থেকে প্রাকৃতিক কোনো কিছু তৈরি করতে চেয়েছিলাম।

আম উৎপাদন শুরুর আগে নাকাগাওয়া একটি পেট্রোলিয়াম কোম্পানি চালাতেন। কিন্তু পেট্রোলিয়াম খাতের ব্যয় বেড়ে যাওয়ায় অন্য কিছু করার চিন্তা-ভাবনা শুরু করেন তিনি।

মিয়াজাকির এক কৃষক তাকে পরামর্শ দেন শীতকালে আম উৎপাদন করলে বেশি লাভ। তার সেই পরামর্শ অনুযায়ী নাকাগাওয়া নোরাওয়ার্কস জাপান নামে একটি কোম্পানি খুলে তার কার্যক্রম শুরু করেন। কয়েক বছর পর তার উৎপাদিত আম ‘তুষারের মধ্যে সূর্য’ নামে খ্যাতি লাভ করে।

বিশ্বের সবচেয়ে দামি আম উৎপাদনের জন্য মাত্র দু’টি প্রাকৃতিক সম্পদ— তুষার এবং উষ্ণ বসন্ত ব্যবহার করেন নাকাগাওয়া। তিনি শীতকালে তুষার জমা করেন এবং গ্রীষ্মকালে নিজের গ্রিনহাউজকে শীতল রাখতে সেগুলো ব্যবহার করেন। গ্রিনহাউজের ভেতরটা শীতল থাকায় আমের মুকুল আসে দেরিতে। অপরদিকে শীতকালে তিনি বসন্তের প্রাকৃতিক উষ্ণতায় গ্রিনহাউজকে উষ্ণ রাখেন। এ পদ্ধতিতে বছরে ৫ হাজার আম উৎপাদন করতে পারেন তিনি।

এমন অদ্ভুত পদ্ধতির কারণে তার আম পাকে শীতকালে। ওই সময় পোকামাকড়ের উৎপাত থাকে না। ফলে কোনো কীটনাশক ব্যবহার করতে হয় না। এছাড়া হোক্কাইদোর পরিবেশ কম আদ্র থাকায় নাকাগাওয়াকে কোনো ক্যামিকেলও ব্যবহার করতে হয় না। শীতকালে ফল তোলায় তাকে শ্রমিকের সংকটেও পড়তে হয় না। অথচ ভরা মৌসুমে পর্যাপ্ত শ্রমিক না থাকায় জাপানের প্রত্যন্ত অঞ্চলগুলোতে কৃষিসহ প্রায় সব বিষয় বাধাগ্রস্ত হয়। কিন্তু এ ঝামেলায় পড়তে হয় না এই আম চাষীকে।

এসব কিছু নাকাগাওয়ার উৎপাদিত আমকে দিয়েছে বাড়তি স্বাদ। তার দাবি, তার উৎপাদিত আম অন্য সাধারণ আমের তুলনায় অনেক বেশি মিষ্টি এবং তার ফলটি খেতে মাখনের মতো লাগে।

নাকাগাওয়ার আমের ক্রেতাও বিশ্বের বড় বড় রেঁস্তোরাগুলো। এ আমের এতোই চাহিদা যে, অনেকে চেয়েও তা পান না।

 

সূত্র: ব্লুমবার্গ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবস উপলক্ষে মিশিগান সেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অংশগ্রহণে নিরাপত্তা গ্যারান্টি চাইছে ইরান

হুমকিতে অনড় ইরান, ক্ষতিপূরণ পেলেই খুলবে হরমুজ

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে কতবার আলটিমেটাম

ইরান অভিযান ঘিরে অস্বীকৃতি, ১২ কর্মকর্তা ছাঁটাই মার্কিন বাহিনীতে

এমপির উদ্যোগে পুনরায় চালু হলো ২ বছর বন্ধ থাকা প্যাথলজি বিভাগ

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের তালিকা চূড়ান্ত

এপস্টিন নথি ইস্যুতে পাম বন্ডিকে বরখাস্তের পথে ট্রাম্প

মার্কিন ডলারে থাকবে ট্রাম্পের স্বাক্ষর কোনো প্রেসিডেন্ট আগে কি এমনটা করেছেন?

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

১০

জলবায়ু ক্ষতির তিন দশক ১০ ট্রিলিয়ন ডলারের ক্ষতি করেছে যুক্তরাষ্ট্র

১১

ট্রাম্পবিরোধী আন্দোলনে রাজপথে লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

১২

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত ট্রাম্প

১৩

ফ্লোরিডায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত

১৪

মিশিগানে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিঠা উৎসব ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

১৫

কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠলেন

১৬

ইরান কি আমেরিকার জন্য দ্বিতীয় ভিয়েতনাম

১৭

আস্থা, অগ্রযাত্রা ও সম্ভাবনার নতুন দিগন্তে “বাংলা সংবাদ” আটটি সফল বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ

১৮

ডানকিন ডোনাটসের ফ্র্যাঞ্চাইজিকে দেড় মিলিয়ন ডলার জরিমানা

১৯

নিউইয়র্কে “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের প্রদর্শনী

২০