
পবিত্র রমজান মাসে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশে বাধা দেওয়াসহ হামলা চালিয়েছে। এই হামলায় ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।সিএনএনের প্রতিবেদেনে এই তথ্য জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একজন ফিলিস্তিনি তরুণীকে আল-আকসা মসজিদে ইহুদিবাদী সেনারা প্রবেশে বাধা দিলে ওই তরুণ তার প্রতিবাদ করেন। এ জন্য ইহুদিবাদী সেনারা ২৬ বছর বয়সি আল-ওসাইবিকে গুলি করে হত্যা করে।
ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করার পর ইহুদিবাদীরা দরজা বন্ধ করে দেন এবং মসজিদ চত্বরে প্রবেশ করার ওপর নিষেধাজ্ঞা জারি করেন। এ সময় ইসরাইল কর্তৃপক্ষ সেখানে বিপুলসংখ্যক সেনা মোতায়েন করে।
মন্তব্য করুন