বাংলা সংবাদ ডেস্ক
৭ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবসরে গেলেন মার্কিন মহাকাশচারী সুনিতা

নাসার অভিজ্ঞ মহাকাশচারী সুনিতা উইলিয়ামস তাঁর ২৭ বছরের কর্মজীবন থেকে অবসরে গেছেন। এর মধ্য দিয়ে মহাকাশ গবেষণায় তিনি অসাধারণ এক যাত্রার সমাপ্তি ঘটিয়েছেন। মার্কিন সংস্থাটি নিশ্চিত করেছে, গত বছরের ২৭ ডিসেম্বর থেকে তাঁর অবসর কার্যকর হয়েছে।

 

সুনিতার এই গৌরবময় যাত্রায় অন্তর্ভুক্ত ছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তিনটি অভিযান, একাধিক মানব মহাকাশ ভ্রমণের রেকর্ড এবং মহাকাশে ৬০৮ দিন কাটানোর অভিজ্ঞতা—যা নাসার মহাকাশচারীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। সুনিতা ৯টি স্পেসওয়াক (মহাকাশে হাঁটা) সম্পন্ন করেছেন। এর মাধ্যমে মহাকাশযানের বাইরে তিনি মোট ৬২ ঘণ্টা ৬ মিনিট সময় কাটিয়েছেন। এটি যেকোনো নারী মহাকাশচারীর জন্য সর্বোচ্চ এবং নাসার ইতিহাসে সামগ্রিকভাবে চতুর্থ সর্বোচ্চ।

 

এখন সবার মনে একটাই প্রশ্ন, অবসরের পর তাঁর জীবন কেমন হবে। অবসরের পর সুনিতা উইলিয়ামস কত টাকা পেনশন পাবেন। সুনিতা উইলিয়ামস অবসর গ্রহণের পর সরাসরি নাসা থেকে কোনো পেনশন পাবেন না। এর পরিবর্তে তিনি ফেডারেল এমপ্লয়িজ রিটায়ারমেন্ট সিস্টেমের (এফইআরএস) আওতায় পেনশন পাবেন।

 

সুনিতার এই পেনশনের পরিমাণ নির্ধারণ করা হবে তাঁর ২৭ বছরের চাকরি এবং তাঁর কর্মজীবনের সর্বোচ্চ বেতন পাওয়া টানা তিন বছরের গড় বেতনের ওপর ভিত্তি করে। ধারণা করা হচ্ছে, তার পেনশনের বেতন ভিত্তি হবে সর্বোচ্চ বেতন পাওয়া টানা তিন বছরের গড়। চাকরির মেয়াদ ২৭ বছর হওয়ায় সুনিতা মোট পেনশন পাবেন, সর্বোচ্চ গড় বেতনের ২৭ গুনের ১ শতাংশ।অবশ্য মার্কিন সরকারের পক্ষ থেকে সঠিক অঙ্কটি প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি বার্ষিক প্রায় ৪৩ হাজার ২০০ মার্কিন ডলার ফেডারেল সরকার থেকে পেনশন পেতে পারেন। নাসায় তাঁর ২৭ বছরের কর্মজীবনের সঙ্গে ইউএস নেভি ক্যাপ্টেন হিসেবে কাটানো সময়ের অভিজ্ঞতাও যুক্ত করা হয়েছে।

 

এফইআরএস পেনশনের পাশাপাশি সুনিতা মার্কিন সামাজিক নিরাপত্তা প্রকল্প থেকেও সুবিধা পাবেন, যা তাঁকে আলাদা মাসিক অর্থ দেবে। এ ছাড়া অন্যান্য সুবিধার মধ্যে থাকবে স্বাস্থ্যবিমা, জীবনবিমা এবং তাঁর থ্রিফট সেভিংস প্ল্যানের (টিএসপি) জমানো সঞ্চয়।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবন রক্ষাকারী স্টেথোস্কোপ আবিষ্কারের কাহিনি

যুদ্ধ ও সশস্ত্র সংঘাত পরিবেশের শোষণ প্রতিরোধ

প্রথমবারের মতো উদ্ভিদের শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়া চোখে দেখলো মানুষ

পাখির ভোজ উৎসব দেখে বিজ্ঞানীদের স্বস্তি

৫৪ বছর পর চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা

মানবিক রাষ্ট্রব্যবস্থা ও শান্তির আদর্শ বাস্তবায়নে প্রয়োজন নৈতিকতা, দেশপ্রেম ও সুশাসন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ গণতন্ত্রের অগ্রযাত্রায় নির্বাচন হোক অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ

মার্চে নিউইয়র্ক অলবানি রুটে পূর্ণ ট্রেন সেবা ফিরছে

সাউথ এশিয়ান কালচারাল সেন্টার জমকালো আয়োজনে দুই বছর পূর্তি উদযাপন

বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) সভাপতি প্রিন্স আলম, সাধারণ সম্পাদক জনি

১০

দুর্নীতির দায়ে দুই দেশের নেতাকে লক্ষ্য করে মার্কিন নিষেধাজ্ঞা

১১

নির্বাচন ঘিরে বাংলাদেশে অপতথ্যের বিস্তার, অধিকাংশই ভারত থেকে

১২

মিশিগানের ডেট্রয়েটে বাংলাদেশি কনসুলেট স্থাপনে মার্কিন অনুমোদনের অপেক্ষায়

১৩

এপস্টেইন নথিতে প্রভাবশালী যত ব্যক্তি

১৪

ইরান সংকট: মুক্তি বনাম মালিকানা বদলের অন্তহীন ফাঁদ

১৫

চাঁদে মানব শহর গড়তে ১০ বছরের টাইমলাইন দিলেন ইলন মাস্ক

১৬

নাগরিক অধিকার আন্দোলনের অগ্রদূত মার্টিন লুথার কিং জুনিয়র

১৭

নির্বাচন ছাড়াই যাঁরা আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন

১৮

কানাডার সব পণ্যে ১০০% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

১৯

অভিবাসীদের আতঙ্কের নাম এখন গ্রেগরি বোভিনো

২০