বাংলা সংবাদ ডেস্ক
৯ নভেম্বর ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অনুষ্ঠানে ঘুমিয়ে ট্রাম্প, মুহূর্তেই ভাইরাল ছবি!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে অনুষ্ঠান চলাকালে ঘুমিয়ে পড়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্পের চোখ বন্ধ রয়েছে। কিছু ছবিতে আবার তার চোখ খোলা রাখতে অনেক কষ্ট হচ্ছে বলে মনে হচ্ছে। গত বৃহস্পতিবার জনপ্রিয় ওজন কমানোর ওষুধের দাম কমানোর ঘোষণা দিতে ওভাল অফিসে বক্তব্য রাখছিলেন ট্রাম্প। পাশে ছিলেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। এ অনুষ্ঠানের কিছু মুহূর্তে তাকে চোখ মুছতে ও চোখ বন্ধ অবস্থায় দেখা যায়।

 

এই দৃশ্য দ্রুতই ছড়িয়ে পড়ে এক্সসহ ও অন্যান্য সামাজিক মাধ্যমে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমের কার্যালয় এক পোস্টে ছবি শেয়ার করে লেখে, ডোজি ডন আবার ফিরেছে। তবে হোয়াইট হাউসের মুখপাত্র টেলর রজার্স সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে জানান, প্রেসিডেন্ট ঘুমিয়ে পড়েননি। তিনি পুরো অনুষ্ঠানজুড়ে কথা বলেছেন এবং সাংবাদিকদের বহু প্রশ্নের উত্তর দিয়েছেন। এই ঘোষণা আমেরিকানদের জন্য ঐতিহাসিক ওষুধের মূল্য হ্রাস ঘটাবে, যা অসংখ্য প্রাণ বাঁচাবে।

 

রজার্স আরও বলেন, প্রেসিডেন্ট প্রতিদিন রাতদিন কাজ করছেন, দীর্ঘ সফর শেষে ঘরে ফিরেই কাজ শুরু করছেন, তাকে নিয়ে এমন বিভ্রান্তিকর প্রচার সম্পূর্ণ ভিত্তিহীন। ৭৯ বছর বয়সী ট্রাম্প বর্তমানে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বাধিক বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। গত মাসে তিনি ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টারে শারীরিক পরীক্ষার সময় এমআরআই করিয়েছেন। তবে এর কারণ উল্লেখ করো হয়নি। এর আগে গ্রীষ্মকালে হোয়াইট হাউস জানায়, ট্রাম্পের পায়ে ফোলাভাব পরীক্ষা করে চিকিৎসকরা তার ‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ রোগ শনাক্ত করেছেন। এটি এমন এক অবস্থা, যেখানে শিরার ভাল্ভ সঠিকভাবে কাজ না করায় রক্ত জমে থাকতে পারে।

 

 

সূত্র: সিএনএন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

১০

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

১১

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

১২

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

১৩

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

১৪

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১৫

১৬

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১৭

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৮

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৯

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

২০