যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেন শিগগিরই যুদ্ধবিরতি এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে আলোচনা শুরু করবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুই ঘণ্টার ফোনালাপ শেষে এই ঘোষণা দেন তিনি।
এই ফোনালাপকে ট্রাম্প খুবই ফলপ্রসূ হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, শান্তি আলোচনার শর্তগুলো দুই পক্ষের মধ্যে আলোচনার ভিত্তিতেই নির্ধারিত হবে। ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, ট্রাম্প আশাবাদী হলেও এখনি যুদ্ধবিরতি বা শান্তিচুক্তির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে ভবিষ্যতে একটি সম্ভাব্য শান্তিচুক্তির জন্য ইউক্রেনের সঙ্গে রাশিয়া কাজ করতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন পুতিন।
অন্যদিকে জেলেনস্কিও এটিকে ‘একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত’ হিসেবে আখ্যা দিয়ে এই আলোচনা থেকে যুক্তরাষ্ট্রকে দূরে না থাকার আহ্বানও জানিয়েছেন।
মন্তব্য করুন