২৯ মে ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শান্তি আলোচনায় সাড়া দেয়নি ইউক্রেন : রাশিয়া

শান্তি আলোচনায় ইউক্রেন সাড়া দেয়নি বলে জানিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার ক্রেমলিন জানিয়েছে, আগামী সোমবার ইস্তাম্বুলে শান্তি আলোচনায় অংশগ্রহণের বিষয়ে ইউক্রেন রিপোর্ট লেখা পর্যন্ত সাড়া দেয়নি ইউক্রেন শান্তি আলোচনায় অংশগ্রহণ করবে কি-না, তা জানার জন্য তারা অপেক্ষায় আছে বলেও জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। অপরদিকে আলোচনায় বসার আগে মস্কোকে শান্তি চুক্তি নিয়ে তাদের শর্তাবলী পাঠানোর দাবি জানিয়েছে কিয়েভ।

 

তিন বছরের সংঘাতের অবসানে সাম্প্রতিক মাসগুলোতে কূটনৈতিক প্রচেষ্টা কিছুটা গতি পেয়েছে। তবে মস্কো সাময়িক যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে ইউক্রেনের ওপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। মস্কো ইউক্রেনকে ২ জুন ইস্তাম্বুলে দ্বিতীয় দফায় সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে। সেখানে তারা দীর্ঘ মেয়াদি শান্তির শর্তাবলীর রূপরেখা দিয়ে একটি ‘স্মারকলিপি’ উপস্থাপন করতে চায়।

 

এদিকে ইউক্রেন বলেছে, আলোচনায় বসার আগে স্মারকলিপির একটি অনুলিপি তাদের দিতে হবে। অন্যথায় তারা আলোচনায় বসবে না। তবে ক্রেমলিন তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমি যতদূর জানি, এখনও সাড়া মেলেনি। আমাদের ইউক্রেনীয় প্রতিপক্ষের সম্মতির জন্য অপেক্ষা করতে হবে। রাশিয়ার শান্তির শর্তাবলী আগেই পাঠাতে কিয়েভের দাবিকে ‘গঠনমূলক নয়’ বলে অভিহিত করেন তিনি। ইউক্রেন জানিয়েছে, তারা ইতোমধ্যে রাশিয়ার কাছে তাদের শান্তির শর্তাবলী জমা দিয়েছে এবং মস্কোকেও তাদের শর্তাবলী জানাতে বলেছে।

 

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান রাশিয়া ও ইউক্রেনকে ইস্তাম্বুলে প্রত্যাশিত বৈঠকের আগে সংলাপের ‘দরজা বন্ধ’ না করার আহ্বান জানিয়েছেন। এর আগে গত ১৬ মে ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসে। সেই আলোচনায় তেমন কোনও অগ্রগতি হয়নি। তবে উভয় পক্ষ এক হাজার করে বন্দী বিনিময়ে সম্মত হয়, যা সংঘাত শুরু হওয়ার পর থেকে তাদের সবচেয়ে বড় যুদ্ধ বন্দী বিনিময়। সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দর নিরাপত্তায় আইস মোতায়েনের ঘোষণা ট্রাম্পের

ট্রান্সফার শিক্ষার্থীদের জন্য দুই বছর ফ্রি টিউশন দিচ্ছে ওয়েন স্টেট ইউনিভার্সিটি

বৈশ্বিক দাসত্ব ও শোষন নির্মূলে জোরালো জোরালো আহবান জানাল বাংলাদেশ

বিএনপি পরিবার মিশিগান এর উদ্যোগে অ্যাডভোকেট এটিএম ফয়েজকে সংবর্ধনা

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্য জোরদার ও অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধে আন্ত: সংলাপের আহবান জানাল বাংলাদেশ

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে আনন্দ-চিত্তে ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশীরা

বাংলাদেশিদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা

মিশিগানে বাংলাদেশী স্টুডেন্ট কমিউনিটির সংবাদ সম্মেলন অনুষ্টিত

বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য, ফিফার বিরুদ্ধে ক্ষোভ ও মামলা

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

১০

ঈদের চতুর্থ দিনেও মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ঢল

১১

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

১২

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

১৩

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

১৪

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

১৫

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৬

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

১৭

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

১৮

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

১৯

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০