মিশিগানের ওয়ারেন সিটির হলমিচ পার্কে অনুষ্ঠিত হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগানের বার্ষিক বনভোজন। রোববার (২০ জুলাই) প্রবাসী হবিগঞ্জবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ পিকনিক রূপ নেয় এক আনন্দঘন মিলনমেলায়।
নিউইয়র্কের বিশিষ্ট অ্যাটর্নি মঈন চৌধুরী বেলুন উড়িয়ে পিকনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী পর্বে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও মিশিগানের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সুধীজন বক্তব্য দেন।
দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নানা বয়সের নারী-পুরুষ, শিশু-কিশোর, তরুণ-তরুণীদের অংশগ্রহণে পিকনিক আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। ছিল খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা ও বিনোদনমূলক নানা আয়োজন। অতিথিদের আপ্যায়নে পরিবেশিত হয় রকমারি স্বাদের খাবার। পিকনিকের অন্যতম আকর্ষণ ছিল র্যাফেল ড্র। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মন্তব্য করুন