গত রোববার, ১০ আগষ্ট ওয়ারেন সিটির হলমিচ পার্কে সিলেট সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব মিশিগান ইউএসএ র বনভোজন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই বনভোজন উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত অতিথিবৃন্দ ও সুধীবৃন্দসহ সবাইকে বনভোজনের শুভেচ্ছা ও স্বাগত জানান। বেলুন উড়িয়ে বনভোজনের শুভ উদ্বোধন করেন এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ কমিউনিটির বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ। দিনব্যাপী এই আয়োজনমালায় মধ্যে ছিল বনভোজনের শুভ উদ্বোধন, পুরুষ, মহিলা, শিশু, কিশোর-কিশোরী ও তরুণ-তরুনীদের ক্রীড়া প্রতিযোগিতা, প্রীতিভোজ, আকর্ষণীয় রাফেল ড্র ও সমাপনীতে পুরস্কার বিতরণী।
এসোসিয়েশনের সভাপতি আবদুল জব্বার বশিরের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক খালেদ আহমদ রাহিম ও জাফর ইকবাল মল্লিকের যৌথ উপস্থাপনায় পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন, হেলাল আহমদ। বক্তব্য রাখেন ইয়াজদানী চৌধুরী, এডভোকেট এটিএম ফয়েজ, আবদুল কাইয়ুম, হাজী লিয়াকত আলী। কমিউনিটি নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন সাহাব আহমদ, মুজিব আহমদ মনির, আজমল হোসেন, কবি ইশতিয়াক রুপুসহ আরও অনেকে। ক্রীড়া প্রতিযোগীতার পরিচালনায় ছিলেন, আফজাল হোসেন, তাজুল ইসলাম, মনসুর আহমদ, আবুল মাজেদ, মোমিন হোসেন, আমিনুর রহমান ও আবুল হাসান।
বক্তারা এই সুন্দর আয়োজনের জন্য এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সকল নেতৃবৃন্দদের কে অসংখ্য ধন্যবাদ জানান । তারা আরও বলেন বনভোজনে এসে এলাকাসহ কমিউনিটির বিভিন্ন পরিচিত মুখ ও স্বজনদের সাথে দেখা ও কুশলাদি বিনিময় হয়েছে, খুব ভালো লেগেছে। সমাপনীতে পুরস্কার বিতরণী ও আকর্ষণীয় র্যাফেল ড্র তে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এসোসিয়েশনের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দসহ উপস্থিত অতিথিরা।
সবশেষে সভাপতি তার বক্তবে সবাই কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আজকের বনভোজন উদযাপন কমিটির সফল প্রচেষ্টায় এই আয়োজন সফল ও সুন্দর হয়েছে। তিনি আগামী দিনেও সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করে বিভিন্ন জাতীয় দিবস উদযাপনসহ বিভিন্ন পযার্য়ের সামাজিক সাংস্কৃতিক উন্নয়নে সবাইকে উপস্থিত থাকতে সকলের প্রতি অনুরোধ জানান। বনভোজনে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এতে এসোসিয়েশনের কমিটির সকল নেতৃবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, সদস্যবৃন্দ, কমিউনিটির বিভিন্ন পযার্য়ের সামাজিক ও সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দরাও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন