৫ অক্টোবর, রবিবার হ্যামট্রামিক সিটির আলাদিন রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মিশিগান যুক্তরাষ্ট্রের উদ্যোগে বাংলাদেশ থেকে আগত সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি, শিক্ষাবীদ ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মাস্টার আলহাজ্ব ওসমান গনির সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মিশিগান, যুক্তরাষ্ট্রের সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমদের উপস্থাপনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফয়সল আহমদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি মুফতি নেহাল উদ্দীন। সংবর্ধিত অতিথি ও বিশেষ অতিথি কে ফুল দিয়ে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিশিগান, যুক্তরাষ্ট্রের এর অংগসংগঠনের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ।
এতে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি তারেক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ডালিম, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান নসিরুল হক সাহিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিশিগান, যুক্তরাষ্ট্রের সাবেক উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান রাজু আহমদ তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ বাবুল প্রমুখ।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় গেলে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচিত হবে। দলের অভিজ্ঞ নেতৃত্ব, জনবান্ধব নীতি এবং উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শিল্প খাতে ইতিবাচক পরিবর্তন আনবে। পাশাপাশি প্রশাসনিক কাঠামোর সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি দমন এবং গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। বিএনপি বিশ্বাস করে, জনগণের অংশগ্রহণ ও স্বচ্ছ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়েই দেশের উন্নয়নকে টেকসই ও দীর্ঘমেয়াদি করা যাবে।’আগামী দিনে বিএনপির হাতকে শক্তিশালী করতে দেশে ও বিদেশে সকল নেতৃবৃন্দদের একযোগে কাজ করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় সংকল্প ও প্রত্যাশা বক্ত করেন।
সংবর্ধিত অতিথি তার বক্তব্যে বলেন, ১৯৭৭ ইং সন থেকে শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের হাত ধরেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যুক্ত হয়েছিলাম। আজ অবদি দলের বিভিন্ন কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রেখেছি। তিনি আরও বলেন, বাকি জীবনেও আমি রাজনৈতিক ধারাবাহিকতা বজায় রাখব, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আজ আপনারা যে আমাকে সম্মানিত করেছেন তাই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মিশিগান, যুক্তরাষ্ট্রের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দের কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আগামীতে দলকে সুসংগঠিত করতে সবাই কে একতাবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান।
শেষাংশে সভাপতি তার বক্তব্যে সংবর্ধিত অতিথিসহ সবাইকে ধন্যবাদ জানান ও সকলের সরব উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠান সফল ও সুন্দর হয়েছে জেনে তার কমিটির সকল নেতৃবৃন্দদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পরে নেতৃবৃন্দ সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন।
এতে আরও উপস্থিত ছিলেন, শাহজাহান রহমান, ইফতেখার আহমদ হেলাল, হেলাল আবেদীন, আলিম উদ্দিন, ফয়সল আহমদ, পারভেজ আহমদ, শুয়াইব আহমদ, খলিলুর রহমানসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিশিগান, যুক্তরাষ্ট্রের অংগসংগঠনের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ।
পরে উপস্থিত সবাই কে নৈশভোজে আপ্পায়িত করাহয়।।এতে দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দরাও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন