মিশিগানের সংগীতপ্রেমীদের জন্য আসছে এক বিশেষ আয়োজন। ইমপেরিয়াল ইভেন্টের আয়োজনে আগামী ২ নভেম্বর স্টারলিং হাইটস হাই স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও তার ব্যান্ড দলছুটের প্রথম সংগীতানুষ্ঠান।
শিল্পীর আগমনকে ঘিরে ইতিমধ্যে মিশিগানের প্রবাসী সমাজে তৈরি হয়েছে উৎসবের আমেজ। এ উপলক্ষে ইমপেরিয়াল ইভেন্টের উদ্যোগে সম্প্রতি ওয়ারেনের আড্ডা রেস্টুরেন্টে সাংবাদিক ও সংগীতপ্রেমীদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় আয়োজকরা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে মিশিগানের সংগীতপ্রেমীদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি অগ্রিম টিকেট সংগ্রহের আহ্বান জানান তারা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আয়োজকরা বলেন, মিশিগানের দর্শকদের সামনে বাপ্পা মজুমদার ও দলছুটের লাইভ পারফরম্যান্স উপস্থাপন করতে তারা অত্যন্ত আগ্রহী এবং এর মাধ্যমে প্রবাসে বাংলা সংগীতকে আরও ছড়িয়ে দিতে চান।
পরামর্শ সভায় নিজেদের মতামত তুলে ধরেন ইশতিয়াক রুপু, কামাল উদ্দিন, জাবেদ চৌধুরী, সানি জায়গীরদার, মাহমুদুল হাসান, শারমিন তানিম, রসি মীর, তাহমিদ চৌধুরী , দীপা চৌধুরি, সুমাইয়া বন্যা, সহ উপস্থিত সাংবাদিকবৃন্দ।
মন্তব্য করুন