৩০ জুলাই ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে জুলাই বিপ্লব আন্দোলনের বর্ষপূর্তিতে স্মৃতিচারণ

যুক্তরাষ্ট্রের মিশিগানে ২০২৪ সালের ঐতিহাসিক ১৮ জুলাইয়ের প্রতিবাদ সমাবেশের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো এক স্মৃতিচারণ ও কৃতজ্ঞতা সভা। গত ১৮ জুলাই সন্ধ্যায় ওয়ারেন সিটির একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে মিলিত হন সেই সময়ের অনলাইন ও অফলাইন অগ্রসৈনিকরা, যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রবাসেও প্রতিরোধের কণ্ঠস্বর হয়েছিলেন।

আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক দেলোয়ার আনসারের সঞ্চালনায় অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় । বক্তারা স্মরণ করেন ২০২৪ সালের উত্তাল সেই দিনগুলো, যখন বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর বর্বর হামলার প্রতিবাদে প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো মিশিগানের রাস্তায় এক কণ্ঠে নেমে এসেছিলেন।

 

বক্তরা তাদের বক্তব্যে “১৮ জুলাই ২০২৪ ছিল শুধু একটি তারিখ নয়, এটি ছিল প্রবাস থেকে দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের এক অনন্য বহিঃপ্রকাশ।” সেই আন্দোলনের প্রথম দিন থেকেই যারা সামাজিক যোগাযোগমাধ্যম ও মাঠ পর্যায়ে সক্রিয় ছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরা— জাহিদুল ইসলাম মারুফ, মহিবুল হাসান চৌধুরী, মুন্নি রহমান, আজমল হোসেন, মাহির ফয়সল, তানভীর চৌধুরী, মোজাদ্দেদ সানি, জামিল আহমেদ, ইয়াহিয়া রহমান, জাবেদ খান, সাদিক সিদ্দিক, আলবি চৌধুরী, শাহনেওয়াজ চৌধুরী, আখতার হোসেন ও সাফওয়ান আহমেদ। তাঁদের প্রত্যেকের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার বার্তা হয়ে উঠে আসে।
প্রসঙ্গত, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে মিশিগানের প্রবাসীরা প্রথম ঐতিহাসিক ১৮ জুলাই একটি বিশাল প্রতিবাদ সমাবেশ আয়োজন করেন। সেই ধারাবাহিকতায় আরও কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয় এবং সবশেষে ৫ আগস্টের বিজয় র‌্যালিতে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রবাসী বাংলাদেশিদের গণজাগরণ ও সংহতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ অভিবাসীর মৃত্যু, উদ্ধার ২১ বাংলাদেশি

চাঁদে যাওয়ার পথে শেষ ধাপে নাসার আর্টেমিস দল

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবায় অনিয়ম-জালিয়াতির অভিযোগ

ইরান সংঘাতের শেষ কবে, জানালেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

বিমানবন্দর নিরাপত্তায় আইস মোতায়েনের ঘোষণা ট্রাম্পের

ট্রান্সফার শিক্ষার্থীদের জন্য দুই বছর ফ্রি টিউশন দিচ্ছে ওয়েন স্টেট ইউনিভার্সিটি

বৈশ্বিক দাসত্ব ও শোষন নির্মূলে জোরালো জোরালো আহবান জানাল বাংলাদেশ

বিএনপি পরিবার মিশিগান এর উদ্যোগে অ্যাডভোকেট এটিএম ফয়েজকে সংবর্ধনা

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্য জোরদার ও অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধে আন্ত: সংলাপের আহবান জানাল বাংলাদেশ

১০

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে আনন্দ-চিত্তে ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশীরা

১১

বাংলাদেশিদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা

১২

মিশিগানে বাংলাদেশী স্টুডেন্ট কমিউনিটির সংবাদ সম্মেলন অনুষ্টিত

১৩

বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য, ফিফার বিরুদ্ধে ক্ষোভ ও মামলা

১৪

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

১৫

ঈদের চতুর্থ দিনেও মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ঢল

১৬

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

১৭

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

১৮

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

১৯

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

২০