আগামী ১৩ সেপ্টেম্বর প্রতিবারের ন্যায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিক সামার এন্ডিং বাজার মেলা। মেলাটি অনুষ্ঠিত হবে Royal Bengal Indian Cuisine, 26029 Hoover Rd, Warren, MI 48089। বেলা ১২টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে মেলা।
এই মেলায় থাকবে মেয়েদের পোশাক, জুয়েলারি, ঘরোয়া ও ফ্যাশন সামগ্রীসহ নানান ধরনের স্টল। পাশাপাশি ভোজনরসিকদের জন্যও থাকছে বিভিন্ন ধরণের কাবাবসহ সুস্বাদু খাবারের বৈচিত্র্যময় আয়োজন।
মেলার আয়োজক ফারজানা চৌধুরী পাপড়ি বলেন, “বিগত বেশ কয়েক বছর ধরে সফলতার সঙ্গে ইউনিক মেলা আয়োজন করছি। এবারের মেলাকে ঘিরে রয়েছে আরও বেশি আয়োজন ও প্রস্তুতি। আশা করি এবার আরও বেশি লোক সমাগম হবে এবং মেলা সফল হবে। মিশিগানের সকল বাংলাদেশিদের আসার আমন্ত্রণ রইল।
মন্তব্য করুন