বাংলা সংবাদ ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বোয়িং কেনায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অদূর ভবিষ্যতে সাক্ষাৎ করতে চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বরাতে এ তথ্য জানা গেছে।

 

চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ অনেক কঠিন সময় পার করেছে। তবে তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হবে বলে তিনি মনে করেন।

 

ট্রাম্প চিঠিতে লেখেন, ‘তারা (বাংলাদেশের জনগণ) অনেক কিছুর মধ্য দিয়ে গেছে। কিন্তু আপনার নেতৃত্বে আমি নিশ্চিত যে, তারা এবং আপনার দেশ নিজেরাই একটি খুব উজ্জ্বল ভবিষ্যৎ পাবে।’ এদিকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, বাংলাদেশের এ সিদ্ধান্তকে তিনি অত্যন্ত প্রশংসার সঙ্গে নিয়েছেন এবং বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না।

 

চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে আপনার চিঠি আমি এইমাত্র পেয়েছি এবং আপনার কেনার সিদ্ধান্তকে আমি অত্যন্ত প্রশংসা করছি। বোয়িং আপনাকে হতাশ করবে না এবং আমি এটি ভুলব না।’

 

চিঠিতে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশার পাশাপাশি এ বিষয়ে প্রধানমন্ত্রীর মনোযোগের জন্যও ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।

 

সূত্র: বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন প্রশাসনে বাড়ছে অন্তর্দ্বন্দ্ব, প্রকাশ্যে নানা মতবিরোধ

এআই জগতের শীর্ষ ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ টাইমের

I-485, I-765 ও I-539 ফর্মে পরিবর্তন: পুরোনো ফর্মে আবেদন করলে হতে পারে সমস্যা

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান

বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন: সারাহ আলড্রিচ

বোয়িং কেনায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের

মানবকল্যাণে দুই মহান বিজ্ঞানী: ব্যারি কমনার ও নরম্যান বোরলগ

এইচ-১বি ভিসায় ১ লাখ ৩ হাজার ডলারের বেশি অতিরিক্ত ফি প্রস্তাব

মাদার তেরেসা: মানবতার সেবায় নিবেদিত এক মহাজীবনের গল্প

এইচ-৪ ভিসাধারীদের ওয়ার্ক পারমিট বাতিলের উদ্যোগ, অনিশ্চয়তায় প্রবাসী পরিবার

১০

অভিবাসী অভিযানে রোবট কুকুর ব্যবহারের পরিকল্পনা আইসিইর

১১

বিশেষজ্ঞদের বিচারে ‘নিকৃষ্ট প্রেসিডেন্ট’ নিজেকে সেরা দেখিয়ে ট্রাম্পের চার্ট

১২

‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক

১৩

এইচ-১বি ভিসাধারীদের চাকরি শেষে ৬০ দিন থাকার সুযোগ বাতিলের পথে ট্রাম্প প্রশাসন

১৪

অভিবাসন কার্যক্রমে আইসকে স্থানীয় পুলিশের সহযোগিতা বন্ধ নিউইয়র্কে

১৫

বড়লেখা সীমান্তে বিদেশি অস্ত্র ও মাদকসহ ভারতীয় নাগরিক আটক

১৬

নাগরিকত্ব আবেদনকারীদের বিষয়ে প্রতিবেশী ও কর্মস্থলে তদন্ত করতে পারবে USCIS

১৭

১৮ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে কার্যকর হচ্ছে নতুন ‘পাবলিক চার্জ’ নিয়ম

১৮

লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নতুন সিদ্ধান্ত

১৯

যুক্তরাষ্ট্রের শুল্কের জবাবে ৫০ শতাংশ পালটা শুল্ক কানাডার

২০