বাংলা সংবাদ ডেস্ক
১০ মার্চ ২০২৬, ৩:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও সুসংহত করার লক্ষ্যে একটি পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে উভয় দেশের রপ্তানিকারকরা একে অপরের বাজারে অভূতপূর্ব প্রবেশাধিকার পাবেন। মূলত ২০১৩ সালে স্বাক্ষরিত ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফোরাম অ্যাগ্রিমেন্ট’ বা টিকফা-এর ওপর ভিত্তি করে দীর্ঘদিনের অর্থনৈতিক অংশীদারত্বের ধারাবাহিকতায় এই নতুন চুক্তিটি সম্পাদিত হয়েছে।

 

চুক্তি অনুযায়ী, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের শিল্প ও কৃষিপণ্যের জন্য উল্লেখযোগ্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা দেবে। এর মধ্যে রয়েছে—রাসায়নিক পণ্য, চিকিৎসা সরঞ্জাম, যন্ত্রপাতি ও মোটরযান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সামগ্রী, জ্বালানি পণ্য, সয়াবিন, দুগ্ধজাত পণ্য, গরু ও মুরগির মাংস, বাদাম এবং ফলমূল।

 

অন্যদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর পাল্টা শুল্কহার ১৯ শতাংশে নামিয়ে আনবে এবং নির্দিষ্ট কিছু পণ্যের ক্ষেত্রে পাল্টা শুল্কহার শূন্য শতাংশ হবে। বিশেষ করে তৈরি পোশাক ও বস্ত্র খাতে বাংলাদেশ একটি নির্দিষ্ট কোটা সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্ক লাগবে না, যা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা ও কৃত্রিম ফাইবারের পরিমাণের সঙ্গে সমন্বিত হবে।

 

চুক্তির আওতায় বাংলাদেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রম অধিকার রক্ষা, জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানি নিষিদ্ধকরণ, শ্রম আইন সংশোধন এবং প্রয়োগ জোরদারের অঙ্গীকার করেছে। একই সঙ্গে পরিবেশ সুরক্ষা, ভর্তুকি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কারণে সৃষ্ট বাজার বিকৃতি দূর করা এবং মেধাস্বত্ব সুরক্ষায় আন্তর্জাতিক মান বজায় রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১০

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

১১

ইরানে যুদ্ধে অনীহা, আপত্তি জানাচ্ছেন অনেক মার্কিন সেনা

১২

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব: দেশে ডলারের দাম বেড়েছে

১৩

একুশে পদক পেলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দল

১৪

বৃহত্তর চট্টগ্রাম সমিতি মিশিগান এর বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত

১৫

কমলগঞ্জে ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা

১৬

বিশ্ববাজারে তেলের দামে উর্ধ্বগতি, ব্যারেলপ্রতি দাম ১০০ ডলার ছাড়াল

১৭

দুবাইয়ে বোমা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন, গ্রামে শোকের মাতম

১৮

ইতিহাসের প্রান্তরে অমলিন পদচিহ্ন: জর্জ ওয়াশিংটন

১৯

বাংলাদেশে এ বছর ফিতরা কত?

২০