৩১ অগাস্ট ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’র কাব্য জলসা আসর মিশিগানে

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’র সাহিত্য আসর ৩০ আগষ্ট ‘২৫(শনিবার) বিকেল ৭টায় মিশিগান ষ্টেটের হ্যামট্রাম্যাক সিটি’র হলব্রুক এভিনিউয়ের অস্হায়ী কার্যালয়ে সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

 

সহ-সভাপতি ও মুখপাত্র হারান কান্তি সেনের সঞ্চালনায় আসরের প্রধান অতিথি’র আসন অলংকৃত করেন প্রখ্যাত লেখিকা সামশাদ হুসাম চৌধুরী ; বিশেষ অতিথি ছিলেন লেখক-গীতিকার ইশতিয়াক রুপু, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোঃ আব্দুর রউফ । স্বরচিত লিখা পাঠ ও সাহিত্য আলোচনায় অংশ নেন কবি সুবিমল সেনাপতি, সঞ্জয় দেব, সফিক রহমান, ফনি দে, আবুল কালাম আজাদ, শাহরিয়ার আহমদ, শর্মিলা দেব প্রমুখ। আরো উপস্থিত ছিলেন হোসেইন মোহাম্মদ কামরুল, হীরা লাল দে,আবুল ফয়েজ চৌধুরী, মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।

 

প্রধান অতিথি সামশাদ হুসাম বলেন-নিজের জন্য সময় বের করা ও অপেক্ষাকৃত শান্ত পরিবেশে থেকে সাহিত্য চর্চা করার জন্য তিনি নিউইয়র্ক থেকে মিশিগানে স্হানান্তরিত হয়েছেন। সাহিত্য আসরে এসে স্বগোত্রিয় অর্থ্যাৎ সাহিত্যিকদের সাথে যোগদান করে তাঁর খুব ভালো লাগছে। যদিও তিনি নানান শারিরীক অসুস্থতার মধ্য দিয়ে জীবন যাপন করছেন তবুও বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’র সাহিত্য আসরে যোগ দিতে সব সময় চেষ্টা করবেন।
অনুষ্ঠানে কবিকে বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’র পক্ষ থেকে ফুল ও প্রীতি উপহার দিয়ে মিশিগানে বরণ করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে আপ্যায়িত করেন কবি দম্পতি সঞ্জয় দেব-শর্মিলা দেব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ অভিবাসীর মৃত্যু, উদ্ধার ২১ বাংলাদেশি

চাঁদে যাওয়ার পথে শেষ ধাপে নাসার আর্টেমিস দল

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবায় অনিয়ম-জালিয়াতির অভিযোগ

ইরান সংঘাতের শেষ কবে, জানালেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

বিমানবন্দর নিরাপত্তায় আইস মোতায়েনের ঘোষণা ট্রাম্পের

ট্রান্সফার শিক্ষার্থীদের জন্য দুই বছর ফ্রি টিউশন দিচ্ছে ওয়েন স্টেট ইউনিভার্সিটি

বৈশ্বিক দাসত্ব ও শোষন নির্মূলে জোরালো জোরালো আহবান জানাল বাংলাদেশ

বিএনপি পরিবার মিশিগান এর উদ্যোগে অ্যাডভোকেট এটিএম ফয়েজকে সংবর্ধনা

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্য জোরদার ও অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধে আন্ত: সংলাপের আহবান জানাল বাংলাদেশ

১০

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে আনন্দ-চিত্তে ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশীরা

১১

বাংলাদেশিদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা

১২

মিশিগানে বাংলাদেশী স্টুডেন্ট কমিউনিটির সংবাদ সম্মেলন অনুষ্টিত

১৩

বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য, ফিফার বিরুদ্ধে ক্ষোভ ও মামলা

১৪

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

১৫

ঈদের চতুর্থ দিনেও মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ঢল

১৬

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

১৭

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

১৮

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

১৯

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

২০