বাংলা সংবাদ ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে শিশুদের জন্য ১২০ ডলারের খাদ্য সহায়তা

নিউইয়র্কে ২০২৬ সালের গ্রীষ্মকালীন খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় নিম্নআয়ের পরিবারের স্কুলপড়ুয়া শিশুদের জন্য এককালীন ১২০ ডলারের সহায়তা দেওয়া হচ্ছে। এ সুবিধা পেতে ৮ সেপ্টেম্বরের মধ্যে আবেদন জমা দিতে হবে। এ সহায়তা শুধু খাবার কেনার জন্য ইলেকট্রনিক সুবিধা স্থানান্তর বা ইবিটি কার্ডের মাধ্যমে দেওয়া হবে বলে জানা গেছে। কোন নগদ অর্থ দেওয়া হবে না। এছাড়াও এ অর্থ অনুমোদিত খাবারের দোকান ছাড়া ব্যবহার করা যাবে না।

 

নিউইয়র্ক স্টেটের তথ্য অনুযায়ী, জাতীয় স্কুল মধ্যাহ্নভোজ কর্মসূচিতে অংশ নেওয়া স্কুলের শিশু শিক্ষার্থীরা এই সুবিধা পাবে। তবে পরিবারের আয় নির্ধারিত সীমার মধ্যে থাকলে এবং অন্যান্য যোগ্যতার শর্ত পূরণ করলে ওই শিশু সুবিধাটি পাবে। এ ক্ষেত্রে সবার জন্য আলাদা করে আবেদন করতে হবে না।

 

যারা ইতোমধ্যে সম্পূরক পুষ্টি সহায়তা কর্মসূচি, নগদ সহায়তা বা মেডিকেইডের মতো নির্দিষ্ট সরকারি সুবিধা কিংবা স্কুলের মাধ্যমে বিনামূল্যে খাবার গ্রহণের জন্য তালিকাভুক্ত তাদের অনেকেই স্বয়ংক্রিয়ভাবে এই সুবিধা পেয়ে যাবেন। যেসব পরিবারকে আবেদন করতে ইচ্ছুক, তারা একটি আবেদনেই পরিবারের সব শিশুর তথ্য দিতে পারবে।

 

আবেদন করার আগে শিশুটি কোন সুবিধায় তালিকাভুক্ত হয়েছে কি না, তা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। ২০২৬ সালের জন্য আবেদনের শেষ সময় ৮ সেপ্টেম্বর। এই সময়ের পর করা আবেদন ২০২৬ সালের পরিবর্তে ২০২৭ সালের কর্মসূচির জন্য বিবেচিত হবে। তাই শেষ সময়ের আগেই দ্রুত আবেদন বা যোগ্যতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

বিশেষ করে নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর জন্য মনে রাখা জরুরি, ১২০ ডলারের এই সুবিধা সব শিশুর জন্য নয় এবং এটি নগদ অর্থও নয়। নির্দিষ্ট যোগ্যতা পূরণকারী শিশুদের খাবার কেনার জন্য এই সহায়তা দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানের স্টার্লিং হাইটসে সেরা রেস্তোরাঁর স্বীকৃতি পেল মাই সুশি অ্যান্ড ক্যাটারিং

নিউইয়র্কে শিশুদের জন্য ১২০ ডলারের খাদ্য সহায়তা

ব্যবসায়ী-পর্যটকদের জন্য যুক্তরাষ্ট্রের ‘ভিসা বন্ড’ সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

১ ডলারের কয়েনে ট্রাম্প, শত বছর পর বদলাল মার্কিন মুদ্রার রীতি

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ

৭৫ দেশের অভিবাসী ভিসায় স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

বড়লেখা ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ

মার্কিন প্রশাসনে বাড়ছে অন্তর্দ্বন্দ্ব, প্রকাশ্যে নানা মতবিরোধ

এআই জগতের শীর্ষ ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ টাইমের

I-485, I-765 ও I-539 ফর্মে পরিবর্তন: পুরোনো ফর্মে আবেদন করলে হতে পারে সমস্যা

১০

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান

১১

বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন: সারাহ আলড্রিচ

১২

বোয়িং কেনায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের

১৩

মানবকল্যাণে দুই মহান বিজ্ঞানী: ব্যারি কমনার ও নরম্যান বোরলগ

১৪

এইচ-১বি ভিসায় ১ লাখ ৩ হাজার ডলারের বেশি অতিরিক্ত ফি প্রস্তাব

১৫

মাদার তেরেসা: মানবতার সেবায় নিবেদিত এক মহাজীবনের গল্প

১৬

এইচ-৪ ভিসাধারীদের ওয়ার্ক পারমিট বাতিলের উদ্যোগ, অনিশ্চয়তায় প্রবাসী পরিবার

১৭

অভিবাসী অভিযানে রোবট কুকুর ব্যবহারের পরিকল্পনা আইসিইর

১৮

বিশেষজ্ঞদের বিচারে ‘নিকৃষ্ট প্রেসিডেন্ট’ নিজেকে সেরা দেখিয়ে ট্রাম্পের চার্ট

১৯

‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক

২০