ইসলামিক সেন্টার অব নর্থ ডেট্রয়েট (ICND) ও আল কুরআন একাডেমি অব মিশিগানের যৌথ আয়োজনে আগামী শনিবার, ১১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে “সীরাত কনফারেন্স ২০২৫”। ডেট্রয়েটের 12605 Mcdougall St. এ অবস্থিত মসজিদ আল ফালাহ অডিটোরিয়ামে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে। বিকেল ৭টায় (মাগরিব নামাজের পর) শুরু হবে কনফারেন্সটি।
পবিত্র কুরআনের আলোকে “নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ” (সূরা আহযাব ৩৩:২১) মূল বাণী ধারণ করে এ কনফারেন্সে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীর উপর গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করা হবে।
অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক স্কলার ও আলোচক শায়খ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। তিনি নবী করীম (সা.)-এর জীবনধারার প্রাসঙ্গিকতা, আদর্শ ও শিক্ষা নিয়ে বিস্তারিত বক্তব্য প্রদান করবেন।
আয়োজক কমিটি জানিয়েছে, মুসলিম কমিউনিটির ভাই ও বোনদের জন্য উন্মুক্ত এই অনুষ্ঠান সকলের অংশগ্রহণে তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে।
সূত্র: ইসলামিক সেন্টার অব নর্থ ডেট্রয়েট (ICND) ও আল কুরআন একাডেমি অব মিশিগান কর্তৃক প্রকাশিত ফ্লায়ার
মন্তব্য করুন