সুফি মিয়া,কমলগঞ্জ প্রতিনিধি
৯ মার্চ ২০২৬, ৩:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কমলগঞ্জে ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা

 

অপহরণে জড়িত যুবকের পরিচয় সনাক্ত।মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মস্থলে যাওয়ার পথে এক নারীকে ফিল্মি কায়দায় প্রাইভেট কারে তুলে জোরপূর্বক অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে।এ ঘটনায় জড়িত একজনের পরিচয় পেয়েছে পুলিশ।

 

 

তার বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নে। তাকে গ্রেফতারে জোর অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত রবিবার (৮ মার্চ) সকাল প্রায় সাড়ে ৬টার দিকে কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও এলাকার বটতলা বাজারে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। জানা গেছে, অভিযুক্ত ওই যুবকের নাম জাহাঙ্গীর। তার বাবার নাম লাল মিয়া।

 

 

তাদের বাড়ি রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের খাসগাঁও (সুরিখাল) গ্রামে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, জাহাঙ্গীর নামের ওই যুবকের বিরুদ্ধে এর আগেও চুরি ও ডাকাতির বিভিন্ন অভিযোগ রয়েছে। কিছুদিন আগে একটি সিএনজি অটোরিকশা চুরির সময় তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়েছিল জনতা।ভুক্তভোগী ওই নারীর নাম ফাতেমা পারভেজ নিশি। তিনি পার্শ্ববর্তী শ্রীমঙ্গল উপজেলার একটি প্রতিষ্ঠানে চাকরি করেন।এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী নারী কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, “ঘটনার খবর পাওয়ার পর থেকেই পুলিশের একটি টিম গুরুত্বের সঙ্গে কাজ করছে। প্রাথমিকভাবে জড়িত একজনের পরিচয় পাওয়া গেছে। তাকেসহ চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।প্রকাশ্যে এমন অপহরণের চেষ্টার ঘটনায় ওই এলাকায় নারী কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একুশে পদক পেলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দল

বৃহত্তর চট্টগ্রাম সমিতি মিশিগান এর বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত

কমলগঞ্জে ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা

বিশ্ববাজারে তেলের দামে উর্ধ্বগতি, ব্যারেলপ্রতি দাম ১০০ ডলার ছাড়াল

দুবাইয়ে বোমা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন, গ্রামে শোকের মাতম

ইতিহাসের প্রান্তরে অমলিন পদচিহ্ন: জর্জ ওয়াশিংটন

বাংলাদেশে এ বছর ফিতরা কত?

তাহাজ্জুদ নামাজ নবীজি (সা.) এর অতি প্রিয় আমল

জাকাত কারা পাবেন আর কারা পাবেন না?

তুরস্কে নিরাপত্তা শঙ্কা, নাগরিকদের দেশ ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

১০

রমজানে যেভাবে কাটত নবীজির দিনকাল

১১

নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

১২

দাপুটে পারফরম্যান্সে বিশ্বচ্যাম্পিয়ন ভারত

১৩

বাঙালি কমিউনিটির বিস্তার, সাফল্য এবং সমন্বয়ের চ্যালেঞ্জ সংগঠন বাড়ছে, ঐক্য কি বাড়ছে?

১৪

নতুন অভিবাসীদের আশ্রয়স্থল হয়ে উঠছে ডেট্রয়েটের বাংলাটাউন

১৫

মিশিগানে জৈন্তাপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

১৬

শহীদ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার

১৭

‘শিগগিরই কিউবার পতন’: ট্রাম্পের মন্তব্যে বিতর্ক

১৮

বড়লেখায় নিসচা’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল মিলনমেলায় পরিণত

১৯

উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্য থেকে ফিরেছেন ২০ হাজার মার্কিন নাগরিক: স্টেট ডিপার্টমেন্ট

২০