সাম্প্রতিককালে ওয়ারেন সিটির প্রধান সড়কসহ অন্যান্য সড়কে চলমান যানবাহনের আঘাতে পথচারীসহ রাস্তা পারাপারকারীদের মধ্যে অকালে মৃত্যুসহ গুরুতর আহতদের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
ওয়ারেন পুলিশ বিভাগের মতে, সিটিবাসীর রাস্তা পারাপারে অসতর্কতাসহ রাস্তায় চলাচলে নিয়ম লঙ্ঘন এর অন্যতম কারণ।
ওয়ারেন পুলিশের এক গোয়েন্দা ম্যাট এটিভাটি বলেন, এই ধরনের দুর্ঘটনার কারণে অনেক পথচারীর জীবন নাশসহ কারো কারোর জীবন যাত্রায় দুঃখজনক পরিবর্তন ঘটে গেছে। ২০২৪ সালে এই রকমের মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন মোট ১১ জন। যার মধ্যে দুজন প্রাণ হারান। চলতি বছর এই পর্যন্ত মোট ১৪ জন পথচারী এই রকম দুর্ঘটনায় পতিত হন। যাঁদের তিন জনের প্রাণহানি ঘটে।
ওয়ারেন পুলিশ লেফটেন্যান্ট জনের মতে, এই সংখ্যা সত্যিই উদ্বেগজনক। তাই এই বিষয়ে আমাদের আরো সতর্ক ও সচেতন থাকতে হবে। বিশেষ করে চালকদের মোবাইল ব্যবহারে আরো বেশি সতর্ক থাকা জরুরি।
পুলিশ প্রধান রাস্তায় নিয়মিত যারা চলাফেরা করেন তাদের উজ্জ্বল রঙের পোশাক ব্যবহার করতে অনুরোধ করেন। এলাকার সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই ধরনের সমস্যার আশু সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন
মন্তব্য করুন