বাংলা সংবাদ ডেস্ক
৮ ফেব্রুয়ারী ২০২৬, ২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক বছরে ২৫ লাখের বেশি মানুষকে বিতাড়িত করেছে ট্রাম্প প্রশাসন

গত এক বছরে ২৫ লাখের বেশি মানুষকে বিতাড়িত করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, অন্তত ৬ লাখ ৫ হাজার মানুষকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার তথা নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এই সংখ্যা ১০ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত বিভিন্ন অভিযানের হিসাব। ডিএইচএসের তথ্য অনুযায়ী, আরও প্রায় ১৯ লাখ মানুষ স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়ে গেছে, যাকে বলা হচ্ছে ‘ভলান্টারি সেলফ-ডিপোর্টেশন’।

 

এছাড়া গত এক বছরে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় ১৬ লাখ মানুষ তাদের বৈধ অভিবাসন স্ট্যাটাস হারিয়েছে। এর মধ্যে রয়েছে টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) বাতিল হওয়া ব্যক্তি এবং বিভিন্ন স্টুডেন্ট ও উচ্চদক্ষ কর্মী ভিসা কর্মসূচির আওতায় থাকা অভিবাসীরা। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) অন্তত ৬৬ হাজার ৮৮৬ জনকে আটক করেছে। অর্থাৎ গড়ে প্রতিদিন দেশজুড়ে প্রায় ৮২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

এখানেই শেষ নয়, সবশেষ গত সপ্তাহে অভিবাসন বিষয়ে নতুন করে আরও কঠোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এক ঘোষণায় জানানো হয়েছে, ৭৫টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিত বা নিষিদ্ধ করা হয়েছে। এদিকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বার্ষিকীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ২০ জানুয়ারি দেশটির বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাজার হাজার শ্রমিক ও শিক্ষার্থী ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে রাজপথে নেমে প্রতিবাদ জানান।

 

বিক্ষোভের পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে মিনিয়াপলিসে বিতর্কিত অভিবাসন পুলিশ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টের গুলিতে ৩৭ বছর বয়সি মার্কিন নাগরিক রেনি গুড নিহত হওয়ার ঘটনা।

 

রয়টার্সের প্রতিবেদন মতে, ওয়াশিংটন ডিসি থেকে নর্থ ক্যারোলিনা ও ওহিও পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে বিক্ষোভকারীরা ট্রাম্পের অভিবাসন অভিযানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
মিনিয়াপলিসে বিক্ষোভ ছিল সবচেয়ে জোরালো।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ অভিবাসীর মৃত্যু, উদ্ধার ২১ বাংলাদেশি

চাঁদে যাওয়ার পথে শেষ ধাপে নাসার আর্টেমিস দল

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবায় অনিয়ম-জালিয়াতির অভিযোগ

ইরান সংঘাতের শেষ কবে, জানালেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

বিমানবন্দর নিরাপত্তায় আইস মোতায়েনের ঘোষণা ট্রাম্পের

ট্রান্সফার শিক্ষার্থীদের জন্য দুই বছর ফ্রি টিউশন দিচ্ছে ওয়েন স্টেট ইউনিভার্সিটি

বৈশ্বিক দাসত্ব ও শোষন নির্মূলে জোরালো জোরালো আহবান জানাল বাংলাদেশ

বিএনপি পরিবার মিশিগান এর উদ্যোগে অ্যাডভোকেট এটিএম ফয়েজকে সংবর্ধনা

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্য জোরদার ও অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধে আন্ত: সংলাপের আহবান জানাল বাংলাদেশ

১০

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে আনন্দ-চিত্তে ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশীরা

১১

বাংলাদেশিদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা

১২

মিশিগানে বাংলাদেশী স্টুডেন্ট কমিউনিটির সংবাদ সম্মেলন অনুষ্টিত

১৩

বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য, ফিফার বিরুদ্ধে ক্ষোভ ও মামলা

১৪

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

১৫

ঈদের চতুর্থ দিনেও মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ঢল

১৬

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

১৭

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

১৮

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

১৯

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

২০