বাংলা সংবাদ ডেস্ক
১২ অক্টোবর ২০২৪, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের তেল খাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে ইরানের তেল পরিবহনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত ১ অক্টোবর ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন।

 

শুক্রবার (১১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় (ইউএস ট্রেজারি) ও পররাষ্ট্র দফতর (স্টেট ডিপার্টমেন্ট) যৌথভাবে এই নিষেধাজ্ঞা আরোপ করে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের বরাতে এ খবর জানা যায়।

মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে- ইরানের জ্বালানি তেল বিশ্বব্যাপী ক্রেতাদের কাছে অবৈধভাবে পৌঁছে দেওয়া ‘ভৌতিক জাহাজবহরের’ (ঘোস্ট ফ্লিট) বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দ্বার উন্মোচিত হলো। ফলে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য প্রয়োজনীয় অর্থসরবরাহ বাধাপ্রাপ্ত হবে। এছাড়া যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নিরাপত্তা হুমকি তৈরি করা কোনো সন্ত্রাসী সংগঠনকেও তারা আর সমর্থন দিতে পারবে না।

 

গত ১ অক্টোবরের ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েল। লেবানন ও গাজায় চলমান আগ্রাসন এবং ইরানের মাটিতে হামলা চালিয়ে হামাস নেতাকে হত্যা করায় ইসরায়েলকে ‘সমুচিত জবাব’ দিতে ওই হামলা চালিয়েছিল তেহরান। প্রতিশোধের জন্য ইরানের তেলক্ষেত্রে হামলা না করে বরং বিকল্প কোনো উপায় ইসরায়েলের বেছে নেওয়া উচিত বলে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নাম প্রকাশে অনিচ্ছুক তিন সূত্র থেকে রয়টার্সকে জানিয়েছে, তেলক্ষেত্রে হামলা করা থেকে ইসরায়েলকে বিরত রাখতে ওয়াশিংটনের সঙ্গে দেনদরবার করছে উপসাগরীয় দেশগুলো। তাদের আশঙ্কা, এই হামলা হলে তেহরান সমর্থিত গোষ্ঠীগুলোও সংঘর্ষে জড়িয়ে যাবে এবং সংঘাতের ব্যাপ্তি মারাত্মকভাবে বৃদ্ধি পাবে। তখন তাদের নিজেদের তেলক্ষেত্র ক্ষতির সম্মুখীন হতে পারে।

 

ইউএস ট্রেজারি প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল খাতের সঙ্গে সম্পৃক্ত যেকোনও ব্যক্তির বিরুদ্ধে এখন থেকে নিষেধাজ্ঞা জারি করতে পারবে তারা। এছাড়াও ইরানের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির সঙ্গে সম্পৃক্ততার জন্য ১৬টি সংস্থা ও ১৭টি জাহাজকে নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাইডেনের আমলে নিষেধাজ্ঞা এড়িয়ে আন্তর্জাতিক ব্যবসা করতে সমর্থ হয়েছে ইরান। পাশাপাশি চীন তাদের গুরুত্বপূর্ণ ক্রেতা হয়ে উঠেছে। ফলে ইরানের তেল রপ্তানি বৃদ্ধি পেয়েছে। বৈশ্বিক রাজনৈতিক ঝুঁকি নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ইউরেশিয়া গ্রুপ বলেছে, ইরানের বিরুদ্ধে পদক্ষেপ জোরদার করতে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের ওপর চাপ প্রয়োগ করতে পারে মার্কিন প্রশাসন। তবে এই পন্থা অবলম্বন করলে দুই অংশীদার, মালয়েশিয়া ও আমিরাতের ওপর কূটনৈতিক চাপ বৃদ্ধি করতে হবে। অথচ ইসরায়েলের পক্ষে যায় এমন কোনও পদক্ষেপ নিতে এই দুইদেশ আবার রাজি নয়।

 

সংস্থাটি আরও বলেছে, ইরানের অপরিশোধিত তেলের প্রায় ৯০ শতাংশ চীন কিনে থাকে। তাই ইরানের ওপর নিষেধাজ্ঞা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে চাইলে তাদের জ্বালানি তেল পরিবহনকারী চীনা জাহাজের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে হবে মার্কিন প্রশাসনকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদে যাওয়ার পথে শেষ ধাপে নাসার আর্টেমিস দল

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবায় অনিয়ম-জালিয়াতির অভিযোগ

ইরান সংঘাতের শেষ কবে, জানালেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

বিমানবন্দর নিরাপত্তায় আইস মোতায়েনের ঘোষণা ট্রাম্পের

ট্রান্সফার শিক্ষার্থীদের জন্য দুই বছর ফ্রি টিউশন দিচ্ছে ওয়েন স্টেট ইউনিভার্সিটি

বৈশ্বিক দাসত্ব ও শোষন নির্মূলে জোরালো জোরালো আহবান জানাল বাংলাদেশ

বিএনপি পরিবার মিশিগান এর উদ্যোগে অ্যাডভোকেট এটিএম ফয়েজকে সংবর্ধনা

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্য জোরদার ও অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধে আন্ত: সংলাপের আহবান জানাল বাংলাদেশ

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে আনন্দ-চিত্তে ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশীরা

বাংলাদেশিদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা

১০

মিশিগানে বাংলাদেশী স্টুডেন্ট কমিউনিটির সংবাদ সম্মেলন অনুষ্টিত

১১

বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য, ফিফার বিরুদ্ধে ক্ষোভ ও মামলা

১২

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

১৩

ঈদের চতুর্থ দিনেও মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ঢল

১৪

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

১৫

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

১৬

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

১৭

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

১৮

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৯

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

২০