৯ জুলাই ২০২৩, ৪:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অক্টোবরেই চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল

আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের আংশিক চালু করা হবে। ইতোমধ্যে টার্মিনালের ৭৭ দশমিক ৭ শতাংশ কাজ শেষ হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।

তিনি বলেন, বর্তমানে টার্মিনালের অভ্যন্তরীণ সাজসজ্জা ও বিভিন্ন ধরনের সরঞ্জাম স্থাপনের কাজ চলছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অক্টোবরের প্রথম সপ্তাহে পরীক্ষামূলকভাবে টার্মিনালটির আংশিক চালু হবে।

বেবিচক চেয়ারম্যান বলেন, ২০২৪ সালের মধ্যে টার্মিনালটি পুরোপুরি চালু হবে। আমরা প্রকল্প বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছি এবং সার্বক্ষণিক কাজ চলছে। অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রকল্পটি দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হচ্ছে।

এর আগে, ২০১৯ সালের ডিসেম্বরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিন তলাবিশিষ্ট এই টার্মিনালে যাত্রীদের জন্য থাকছে স্বয়ংক্রিয় চেক-ইন, পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার ও মাল্টিলেভেল কার পার্কিংসহ একাধিক আধুনিক সুযোগ-সুবিধা।

প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ৩৯৯ কোটি টাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

২

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৩

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

৪

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

৫

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

৬

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

৭

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

৮

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৯

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১০

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১১

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১২

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৩

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

১৪

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১৫

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১৬

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১৭

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১৮

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৯

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

২০