২৬ নভেম্বর ২০২৩, ৬:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল

চার দিনের যুদ্ধবিরতি চুক্তির ফলে ৩৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। শুক্রবার থেকে প্রযোজ্য এই চুক্তির আওতায় শনিবার হামাস ১৩ জিম্মি মুক্তি দেওয়ার পর ইসরায়েল ফিলিস্তিনিদের মুক্তি দেয়। রোববার (২৬ নভেম্বর) এএফপি এই তথ্য জানিয়েছে।

থমথমে পরিবেশে কড়া পুলিশি প্রহরার মাঝে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দিরা পূর্ব জেরুজালেমে এসে পৌঁছালে তাদের স্বাগত জানানো হয়। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরা বন্দি মুক্তির বিষয়টি উদযাপন করেন। তারা এই চুক্তিতে হামাসের ভূমিকার প্রশংসা করে শ্লোগান দেন।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পশ্চিম তীরের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করলেও এর অংশবিশেষ হামাসের নিয়ন্ত্রণে রয়েছে। কাতারের মধ্যস্থতায় ইসরায়েল-হামাসের মধ্যে শুক্রবার সকাল ৭টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।

ইসরায়েল ফিলিস্তিনি নারী ও ১৯ বছরের কম বয়সীদের মুক্তি দিয়েছে। হামাস যাদের মুক্তি দিয়েছে, তারা সবাই নারী ও শিশু। এর আগে শুক্রবার হামাস ১৩ ইসরায়েলি নারী ও শিশুকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল ৩৯ ফিলিস্তিনি নারী ও শিশুদের মুক্তি দেয়। চারদিনের এই চুক্তির ফলে মোট ৫০ ইসরায়েলি ও ১৫০ ফিলিস্তিনি মুক্তি পাবেন বলে আশা করা যাচ্ছে।

৭ অক্টোবর গাজায় হামাস হামলা চালিয়ে প্রায় ২৪০ জন ইসরায়েলি ও বিদেশী নাগরিককে জিম্মি করে। গত বুধবার হামাসের হাতে জিম্মিদের মধ্যে ৫০ জনের বিনিময়ে সেখানে চার দিনের যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল ও হামাস।

ইসরায়েল হামাসকে নির্মূল করার অঙ্গীকার নিয়ে টানা সাত সপ্তাহ ধরে গাজায় নিরবচ্ছিন্ন ও প্রতিশোধমূলক স্থল-বিমান হামলা চালাচ্ছে। যুদ্ধ বিরতি শুরুর আগে পর্যন্ত এই হামলায় ১৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের ৪০ শতাংশই শিশু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক কাতারের স্থপতি সাবেক আমির শেখ হামাদ মারা গেছেন

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

১০

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

১১

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

১২

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

১৩

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

১৫

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

১৬

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

১৭

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

১৮

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

১৯

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

২০