৭ অক্টোবর ২০২২, ৬:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নোবেল শান্তি পুরস্কার পেলেন বেলারুশের আলেস বিলিয়াতস্কি

শান্তিতে নোবেল পেলেন আলেস বিলিয়াতস্কি

নরওয়েজিয়ান নোবেল কমিটি ২০২২ সালের জন্য  শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করেছে একজন ব্যক্তি দুটি প্রতিষ্ঠানকে। ব্যক্তি হিসেবে এবারের  শান্তিতে নোবেল পুরস্কার পেলেন বেলারুশের মানবাধিকার আইনজীবী আলেস বিলিয়াতস্কি।

সেইসাথে রাশিয়ান মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজ এবারের  শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।  শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীরা নিজ দেশে সুশীল সমাজের প্রতিনিধিত্ব করেন।

১৯৮০এর দশকের মাঝামাঝি বেলারুশের গণতন্ত্র আন্দোলনের সূচনাকারীদের একজন ছিলেন আলেস বিলিয়াতস্কি। তিনি তার নিজের দেশে গণতন্ত্র প্রচার এবং শান্তি রক্ষার উন্নয়নে তার জীবন উৎসর্গ করেছেন।

সরকারী কর্তৃপক্ষে রোষানলে বারবার পড়তে হয়েছে আলেস বিলিয়াতস্কিকে। তিনি এখনও বিনা বিচারে আটক রয়েছেন।

মানবাধিকার সংস্থা মেমোরিয়াল ১৯৮৭ সালে প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের মানবাধিকার কর্মীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।  শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী আন্দ্রে শাখারভ এবং মানবাধিকার আইনজীবী স্বেতলানা গানুশকিনা এই সংগঠন প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন।

সোভিয়েত ইউনিয়নের পতনের পর, মেমোরিয়াল রাশিয়ার বৃহত্তম মানবাধিকার সংস্থায় পরিণত হয়। সংগঠনটি সামরিকবাদের বিরুদ্ধে লড়াই এবং আইনের শাসনের ভিত্তিতে মানবাধিকার সরকারকে উন্নীত করার প্রচেষ্টার অগ্রভাগে দাঁড়িয়েছে।

ইউক্রেনে মানবাধিকার গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে ২০০৭ সালে কিয়েভে সেন্টার ফর সিভিল লিবার্টিজ প্রতিষ্ঠিত হয়েছিল। ইউক্রেনীয় নাগরিক সমাজকে শক্তিশালী করার জন্য এবং ইউক্রেনকে একটি পূর্ণাঙ্গ গণতন্ত্রে পরিণত করার জন্য কাজ করছে তারা।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর, সেন্টার ফর সিভিল লিবার্টিজ ইউক্রেনের বেসামরিক জনগণের বিরুদ্ধে রাশিয়ান যুদ্ধাপরাধ শনাক্ত নথিভুক্ত করার প্রচেষ্টায় নিযুক্ত রয়েছে।

আরোও পড়ুনঃ ‘ব্লাড মুন’ দেখার সাক্ষী হতে চলেছে মিশিগান

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে আইনি সহায়তায় আস্থার প্রতীক ‘মুমেন বারলাস্কার ল ফার্ম’

মিশিগানে আধুনিক দন্তচিকিৎসায় আলো ছড়াচ্ছে ‘হ্যাপি স্মাইল ফ্যামিলি ডেন্টাল’ ও ‘টিউলিপস ফ্যামিলি ডেন্টাল’

হালাল হোম ফাইন্যান্সিংয়ে মিশিগানের জনপ্রিয় নাম ‘বেস্ট রেট ’

মিশিগানে আধুনিক রিয়েল এস্টেট সেবায় সুনাম কুড়াচ্ছে ‘মাইলিভিং বাই আমেরিকান রিয়েলটরস’

মিশিগানে কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবায় আস্থার প্রতীক ‘এ টু জেড ফার্মেসি’

স্বপ্নের পথে বাধা: মিশিগানে বাংলাদেশি অভিবাসীদের বাস্তব অভিজ্ঞতা

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের শেষ কোথায়?

২৫০ বছরের আমেরিকা: গৌরবের সঙ্গে আত্মবিশ্লেষণও

জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি: যুদ্ধ, প্রেম ও জীবনের কথক: নোবেলজয়ী সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে

কর ও ব্যয়ের চাপে আবাসন খাত, অনিশ্চয়তায় সাধারণ মানুষ

১০

বাংলাদেশের কূটনীতিতে নয়া বার্তা শুরুতেই মালয়েশিয়া ও চীন

১১

জ্ঞানচর্চায় উৎসাহ দিতে এমসি কলেজে জুলোজি ক্লাবের কুইজ

১২

ট্রাম্পের বিরুদ্ধে ঐতিহাসিক রায়, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল সুপ্রিম কোর্ট

১৩

মিশিগানে বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান সংবর্ধিত

১৪

মিশিগানে দুর্গা টেম্পল ডেট্রয়েটের উদ্যোগে বর্ণাঢ্য কমিউনিটি বনভোজন অনুষ্ঠিত

১৫

৮ আগস্ট  ‘’বাংলাদেশ ল’য়ার্স এসোসিয়েশন অফ মিশিগান, ইউএসএ এর ফ্যামিলি ডিনার- ২০২৬‘’ অনুষ্ঠিত হবে

১৬

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক’র উদ্যোগে শিক্ষাণুরাগী শামসুজ্জামান শাহজাহানকে সংবর্ধনা

১৭

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

১৯

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

২০