৩ অক্টোবর ২০২২, ১১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শারীরিক সুস্থতার জন্য যে দোয়া করবেন

শারীরিক সুস্থতার জন্য যে দোয়া করবেন

শারীরিক সুস্থতা একটি মূল্যবান নেয়ামত। ব্যক্তি ও জাতির উন্নতির জন্য, সুখী ও সক্রিয় জীবনযাপন করার জন্য সুস্থতা অপরিহার্য। একজন মানুষ কতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, তা কেউ জানে না।

এখন যে সুস্থ কিছুক্ষণ পরেই সে অসুস্থ হয়ে যেতে পারে। হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহা নেয়ামতের কদর করতে বলেছেন।

এক হাদিসে ইরশাদ হয়েছে, ‘তোমরা পাঁচটি অবস্থায় পতিত হওয়ার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্য দাও। ১. বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকে, ২. রোগ আক্রমণের পূর্বে সুস্থতাকে, ৩. কর্মব্যস্ততার পূর্বে অবসর সময়কে, ৪, মৃত্যু আসার পূর্বে জীবনকে এবং ৫. দরিদ্রতার পূর্বে সচ্ছলতাকে।’ -আল মুসতাদরাক হাকিম : ৭৯১৬

সহিহ বোখারির এক হাদিসে এসেছে, ‘দু’টি নেয়ামতের বিষয়ে মানুষ ক্ষতির মাঝে থাকে- ১. সুস্থতা ও ২. অবসর।

সুস্থ থাকলে মানুষের জীবন স্বাভাবিক থাকে। আল্লাহর ইবাদত-বন্দেগি ঠিকভাবে করা যায়। আবার অসুস্থতার মাধ্যমে তিনি তার বান্দাদের পরীক্ষা করেন। রোগ-বালাই দিয়ে গুনাহ মাফ করেন।

তবে সর্বোপরি আল্লাহর কাছে সুস্থতার নেয়ামত চেয়ে দোয়া করা জরুরি। আল্লাহর নবী (সা.) পাঁচটি জিনিসকে মূল্যায়ন করতে বলেছেন। তার মধ্যে সুস্থতা অন্যতম। তাই আল্লাহর কাছে সুস্থ থাকার জন্য দোয়া করা খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি কখনো অসুস্থ হলেও তা থেকে মুক্তি পেতেও দোয়া করা উচিত।

শারীরিক সুস্থতার জন্য দোয়া

আল্লাহর নবী মুহাম্মদ (সা.) সুস্থ থাকার জন্য নিয়মিত একটি দোয়া পড়তেন। স্বাচ্ছন্দ্যে ও সুস্থ থাকতে দোয়াটি মহানবী (সা.) তার উম্মতদের বেশি বেশি পড়তে বলেছেন। আবদুর রহমান ইবনে আবু বকর (রা.) থেকে বর্ণিত, আমি আমার পিতাকে বললাম, বাবা! আমি আপনাকে প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় তিনবার বলতে শুনি— যে আপনি এই দোয়া পাঠ করছেন। তিনি বলেন, আমি আল্লাহর রাসুল (সা.)-কে এ বাক্যগুলোর মাধ্যমে দোয়া করতে শুনেছি। সে জন্য আমিও তার নিয়ম অনুসরণ করতে ভালোবাসি। (আবু দাউদ, হাদিস: ৫০৯০)

উচ্চারণ : আল্লাহুম্মা আ-ফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আ-ফিনি ফি সাম-ই, আল্লাহুম্মা আ-ফিনি ফি বাসারি, লা-ইলাহা ইল্লা আনতা।

অর্থ : হে আল্লাহ, আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে। আপনি ছাড়া কোনো উপাস্য নেই।

উপকার : হজরত আবদুর রহমান ইবনে আবু বকর (রা.) থেকে বর্ণিত, আমি আমার পিতাকে বললাম, আব্বাজান! আমি আপনাকে প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় তিনবার বলতে শুনি যে আপনি এই দোয়া পাঠ করছেন। তিনি বলেন, আমি হজরত রাসুলুল্লাহ (সা.)-কে এ বাক্যগুলো দ্বারা দোয়া করতে শুনেছি। সে জন্য আমিও তার নিয়ম অনুসরণ করতে ভালোবাসি। -সুনানে আবু দাউদ : ৫০৯০

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১০

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১১

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১২

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৩

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১৪

আনন্দঘরে বিপুল আনন্দ

১৫

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৭

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৮

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৯

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

২০