বাংলা সংবাদ, মিশিগান ব্যুরো
৩০ অক্টোবর ২০২৫, ১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হ্যামট্রামিক সিটি নির্বাচনে জালিয়াতি : অভিযোগ হতে অব্যাহতি পেলেন কাউন্সিলম্যান সাদমান

মিশিগানের হ্যামট্রামিক সিটি কাউন্সিলম্যান মুহতাসিন সাদমানের বিরুদ্ধে থাকা চারটি নির্বাচন সংক্রান্ত ফৌজদারি অভিযোগ আদালত থেকে খারিজ করা হয়েছে। ২০২৩ সালের নির্বাচনে অনুপস্থিত ভোটের (absentee ballot) মাধ্যমে জালিয়াতির অভিযোগে গত আগস্টে সাদমানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়। অভিযোগে বলা হয়, কিছু ভোটারের অনুপস্থিত ব্যালটের আবেদনপত্রে অন্য ব্যক্তি প্রার্থীর অংশ পূরণ করে নির্বাচন আইন ভঙ্গ করেছেন।

 

 

আদালতের নথি অনুযায়ী, চারটি ফৌজদারি অভিযোগ “without prejudice” শর্তে খারিজ করা হয়েছে, অর্থাৎ ভবিষ্যতে প্রয়োজনে এগুলো পুনরায় দায়ের করা যেতে পারে। যদিও ফৌজদারি অভিযোগগুলো খারিজ হয়েছে, আদালতের নথি অনুযায়ী সাদমানের বিরুদ্ধে এখনো একটি মিসডিমিনার (misdemeanor) অভিযোগ বহাল রয়েছে। অভিযোগটি হলো, অনুপস্থিত ভোটের আবেদনপত্রে মিথ্যা বিবৃতি দেওয়া। ওই মামলার প্রাক-বিচার শুনানি আগামী ৬ নভেম্বর হ্যামট্রামিকের ৩১তম জেলা আদালতে অনুষ্ঠিত হবে। মিশিগান অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এ ঘটনার তদন্ত শুরু করে গত এপ্রিল মাসে। পরে মনরো কাউন্টির প্রসিকিউটর জেফরি ইয়র্কিকে বিশেষ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

সূত্র: CBS News Detroit

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১০

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১২

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৩

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৪

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৫

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৬

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৭

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৮

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৯

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

২০