৯ সেপ্টেম্বর ২০২৫, ৫:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক সৈয়দ আনাস পাশার সাথে সৈয়দপুর কমিউনিটি অব মিশিগান, ইউএসএ’র মতবিনিময়

বর্তমানে যুক্তরাষ্ট্র সফররত বিলেতের বাংলা মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিক, সাপ্তাহিক সত‍্যবাণীর সম্পাদক এবং সাবেক দৈনিক সমকাল ও বাংলানিউজ২৪-এর লন্ডন প্রতিনিধি সৈয়দ আনাস পাশার সাথে এক আবেগঘন মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে মিশিগানে। প্রবাস জীবনের নানা অভিজ্ঞতা, ফেলে আসা শিকড়ের স্মৃতি আর আন্তরিক আলাপচারিতায় ভরে ওঠে সন্ধ্যাটি।

 

 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরের সন্তানদের উদ্যোগে আয়োজিত এই আড্ডা অনুষ্ঠিত হয় ডেট্রয়েটের হ্যামট্রামিকের রাধুনী রেস্টুরেন্টে। এতে মিশিগান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জ্যেষ্ঠ ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনীতিক এবং মিশিগান বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ যোগ দেন।

 

 

আড্ডায় মিশিগানের গণ্যমান্য অনেকেই উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য মো: আরিফ মিয়া, নুরুল আমিন মানিক, হেলাল উদ্দীন রানা, ইশতিয়াক রুপু, ইকবাল ফেরদৌস​, আলফু কামালী, বাবুল আহমেদ বাচ্চু, আবুল কালাম আজাদ, শাহাবুদ্দিন আহমেদ, আব্দুল মতিন ও এডভোকেট দীপক চৌধুরী। পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের মধ্যে ছিলেন সৈয়দ হাবিল, সৈয়দ শিব্বির আহমেদ, সৈয়দ ইয়াহিয়া, সৈয়দ শফিক, সৈয়দ কাওসার, আব্দুন নুর, সৈয়দ জুনু, সৈয়দ রাজন, সৈয়দ শামীম ও মাওলানা সাহিদ প্রমুখ।

 

অনুষ্ঠানের শুরুতে সৈয়দ আনাস পাশাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রথমেই আড্ডার উদ্যোক্তারা পুষ্পস্তবক হাতে তাঁকে বরণ করেন। পাশাপাশি বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউএসএ, মিশিগান কানাইঘাট সমিতি ও স্থানীয় সংগঠনের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়।

 

 

আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল প্রবাসী বাংলাদেশি কমিউনিটির আত্মিক সম্পর্ক ও ঐতিহাসিক স্মৃতিচারণ। লন্ডন ও মিশিগানের বাংলাদেশি প্রবাসীদের অবদান তুলে ধরে বক্তারা বলেন, প্রবাসের মাটিতে থেকেও শিকড়ের টান কখনো ম্লান হয় না। বিশেষত স্বৈরাচারবিরোধী আন্দোলনের উত্তাল দিনগুলোতে রাজপথ কাঁপানো সংগ্রামের অভিজ্ঞতা উঠে আসে আলাপচারিতায়। সৈয়দ আনাস পাশা, হেলাল উদ্দীন রানা, আরিফ মিয়া, নুরুল আমিন মানিক ও ইশতিয়াক রুপু সেই সময়ের স্মৃতি স্মরণ করতে গিয়ে সহযোদ্ধাদের সাহস ও ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে উল্লেখ করেন।

 

সৈয়দপুর কমিউনিটি অব মিশিগান, ইউ এস এ’র সভাপতি সৈয়দ শিব্বির আহমেদ এবং সাধারণ সম্পাদক সৈয়দ ইয়াহিয়া বলেন, এই ধরনের আড্ডা প্রবাসীদের মধ্যে সম্পর্ক দৃঢ় করে এবং নতুন প্রজন্মকে শিকড়ের ইতিহাসের সাথে পরিচিত হতে সাহায্য করে। দপ্তর সম্পাদক সৈয়দ হাবিল ও অন্যান্য সদস্যরাও একই মত প্রকাশ করেন।

 

 

আড্ডাটি শুধু এক সন্ধ্যার মিলনমেলা নয়, বরং প্রবাস জীবনে শিকড়ের টান ও সাংস্কৃতিক বন্ধনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। প্রবাসীদের জন্য এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয় অনুষ্ঠানে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১০

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১১

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১২

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৩

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৪

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৫

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৬

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১৭

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৮

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৯

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

২০